Profile Photo

Halima-MolyOffline

  • Halima-Moly
  • Profile picture of Halima-Moly

    Halima-Moly

    3 years, 2 months ago

    অসংগতি।
    হালিমা বিনতে খালেক

    গ্রামে থাকলে গেরাইম্মা কয়
    শহরে থাকলে মেম,
    গ্রামে খেলে কড়ি কাবাডি
    শহরের খেলা গেম।

    গায়ে পরে শাড়ি পিরান
    শহরে পরে টপস, স্কার্ট
    লম্বা চুলের নেই বিনুনি এখন
    শর্ট চুলে হই স্মার্ট।

    ডিম ভাজিটা হইছে মামলেট
    শহরের ই ভাষা,
    কোর্ট প্যান্ট পরলে সাহেব বাবু
    লুঙ্গি পরলে চাষা।

    গরুর গাড়ি বোঝাই ভারী
    টাকায় টানত মাল,
    সেই টাকাই নাকি এখন সাদাকালো
    আরও হয়েছে জাল।

    হাট বাজারের স্থলে হইছে
    নানা শপিং মল,
    কুয়ো পুকুর ভরাট করে
    খাই বোতলে জল।

    খবরা খবর আদান প্রদান
    করত ডাক পিয়ন,
    এযুগের এক মোবাইল ফোনে
    চলে আলাপন।

    লাঙল জোয়াল হারিয়ে এখন
    কলের গাড়িতে করি চাষ,
    হাত পাখা আজ যাদু ঘরে
    পেয়ে ফ্যানের বাতাস।

    শিশুরা আজ বন্দি ঘরে
    নেই খেলার মাঠ,
    বইয়ের বারে নুইয়ে পরে
    চুকায় ক্লাসের পাঠ।

    এই অসঙ্গতি করবে কে দূর
    আনতে নতুন ভোর,
    অন্ধকার টা দূরে ঠেলে
    খুলবে আলোর দোর।।।

    6
    6 Comments
    • দারুণ লিখেছেন। সবগুলো ব্যাপার দারুণভাবে রিলেট করতে পারছি।

    • যে কোনো প্রাপ্তির কিছু না কিছু মাশুল নিশ্চয়ই রয়েছে… কৃতজ্ঞ প্রিয় কবিবন্ধু, এমন স্মরণ বার বার হোক যাতে সংশোধিত হই… শুভ ও মঙ্গল হোক সবারই…

    • “হাট বাজারের স্থলে হইছে
      নানা শপিং মল,
      কুয়ো পুকুর ভরাট করে
      খাই বোতলে জল।” আগে গাধা জল ঘোলা করে খেত এখন গাধা নাই তাই আমরা ঘোলা জল বোতল ভরে খাই!

Skip to toolbar