-
তোমরা যারা জীবনের অর্থ খুজে পাও না,
কোন একটি শাড়ি পরা মেয়ের দিকে তাকাও।তোমরা যারা বিষাদে জর্জরিত, যুদ্ধক্লান্ত, অবদমিত ক্রোধ নিয়ে বেচে আছো,
তোমাদের জন্য একটি শাড়ি পরা বাঙালি মেয়েই যথেষ্ট।কিংবা দুর্বোধ্য শিল্পচর্চা করতে করতে,
তোমরা যারা বিমূর্ত হয়ে গেছ,
নিটশের দর্শন, পরাবাস্তবতা বা সম্ভাব্য বাস্তবতা,
এমনকি রিয়েলিটিকে যারা সহ্য করতে পারছো না,
তোমাদের জন্য আমাদের শাড়ি পরা একটি মেয়েই যথেষ্ট।অথবা রাজনীতিতে যারা বিকল্প খুজতে খুজতে ক্লান্ত,
রাষ্ট্রযন্ত্র তন্ন তন্ন করেও যখন কোন সুরাহা হচ্ছে না,
সারাদিন অমুক নিপাত যাক, তমুক নিপাত যাক স্লোগানেও যখন কাজ হয় না,
এমনকি বৈজ্ঞানিক সমাজতন্ত্রও ফিকে হয়ে আসার হতাশায় যারা বুর্জোয়াদের সিগারেটের ট্যাক্স দিয়ে যাচ্ছো অনবরত,তোমাদের ঘুম ভাঙানোর জন্য আছে আমাদের বঙনারী মৃত্তিকা সেন।
আবার যারা সুবিধাবাদকেই বুদ্ধিজীবিতা ভেবে সুবিধার অপেক্ষায় বসে থাকতে থাকতে হাপিয়ে গেছেন,
কিংবা যারা পরিশ্রান্ত দুর্নীতিবাজ,
সারাদিনের ক্লান্তি শেষে ঘরে ফেরা পেশীজীবী,
মুখর রাজনীতিবিদ,তারাও তো মানুষ?
ক্লান্তিতে তাদেরও চাই বনলতা সেন।
Friends
Sharbanam Gupta
@sharbanam-gupta
জিনাতুন নেছা
@zinatunnesa99
জিসান মাহমুদুল হাসান
@mxesun
Redwan Khan
@redwan-khan
আফরিন আক্তার
@afrin
Drako Shajib
@drako
সারোয়ার -ই-কায়নাত
@mohammadsarwar-ekaynat
Masfi K
@masfi-mohammad
Jannatun Nur
@jannatun-nur
