-
নজর বন্দী’
_কিশোর কনকযদি পারতাম,
আমি তোমায় অদৃশ্য করে রাখতাম
সবার চোখের নজর থেকে
কারো দৃষ্টির সীমানায় যেতে দিতামনা
তুমি পারতেনা যেতে কারো দৃষ্টির সীমানায়।
যদি পারতাম,
চরিত্রহীন প’পুরুষ পৃথিবীতে
আমি তোমায় সবার চোখের আড়াল করে রাখতাম
ঢেকে রাখতাম ভালোবাসার চাঁদরে জীবন জুয়ায়।যাঁরা এক দেহ এক মন ভালোবেসে বাঁচে আমরণ
জানি তাঁরা সংকীর্ণ মনের মানুষ’
তবু কোনো প্রলোভনে তাঁরা ব্যাভিচারী হয়না।
দিনশেষে যাঁরা প্রাণপণ নিজের কাছে সৎ থাকে
নিজেকে সবার কাছে দেয়না উজার করে
তাঁরা কেন সবচেয়ে বেশী নিঃগৃহীত হয় জানা যায়না।যদি পারতাম
করে রাখতাম, তোমাকে নজরবন্দী ||অভিলাসী প্রহর ঠিক সরে যায় জেনো
একটা বয়স পেরিয়ে গেলেই সবাই মানুষ চেনে।
বয়সের ভারে দেহ পড়বে নুয়ে
শুধু আসল মানুষ পাশে থাকবে সে দিনে।
এই মুখোশে ঢাকা জনঅরণ্যে
মানুষ চেনা ভীষণ দায়……………………………………..
যাঁরা এক দেহ এক মন ভালোবেসে বাঁচে
দিনে তাঁরা নিয়ম করে তিনবার ঠকে যায় ||জনেজনে খুঁজিনা জীবনের মানে
জনজনে নিজেকে উপস্থাপন করিনা নিলামে
লুকিয়ে রাখিনা কারো কালোছায়া মনে
বলিনা কথা কারো সাথে নামে বেনামে।
ধৈর্য ধরে শুনিনা কারো কুমতলবের মন্ত্রণা
সবাই যেমন শোনে…………………………………………..
কে কারে ঠকায় মিথ্যে আশায় প্রতিদিন
সেকথা তুমি জানো আর অন্তর্যামী জানে ||নিজেকে অতোটা সহজলভ্য করিনি
যতোটা সহজলভ্য করলে
যে কেউ ছুঁয়ে দেখতে পারে
বলতে পারে কথা,কথার ছলে।তবু আমারই সে পরাজয় প্রতিদিন
ভালোবাসার ভরাডুবি।
অথচ কায়মনে বিশ্বাস করি তোমাকে
তুমি আলোতে আঁকো অন্ধকারের ছবি।কারো নিষিদ্ধ ভালোবাসার আশায়
আমি কখনো করিনি ছল।
দিইনি সাড়া কারো সস্তা কথার মন্ত্রনায়।
আমি একা একা জ্বলি
দিন রাত জ্বলি
তোমার বহুজনকথা যন্ত্রণায়।
আমার হয়তো আর মনের মতো মন
বহুদিন রাত জ্বলছে আমার
ভালোবাসার ফুলবন।
ভালোবাসার পোষা পাখি
সকাল বিকেল সন্ধ্যায়
কার জন্য কি বাসনা রাখে মনে জানা যায়না ||17, April 2023 | Mohammadpur,Dhaka.
2 Comments

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali


এক কথায় অসাধারণ মুগ্ধতা সহ শুভকামনা কবি।