-
প্রজ্জ্বলিত আগুনের কুন্ডে
ঢেলে দিতে চাই সবটুকু হৃদয়,
ঢেলে দিতে চাই নিজেকে!
আমি এমন এক পৃথিবীর স্বপ্ন দেখি
যেখানে সবাই সুখী হবে
এমন পৃথিবী কি সত্যি সম্ভব?
এখন পৃথিবী দূরে সরে যায়
পৃথিবীর থেকে, এখন মানুষ দূরে সরে যায়!আজ যে মানুষটির পাশে বসে অফিসে গিয়েছিলাম,
প্রবল আকর্ষণে যার সাথে হয়েছিল কানাকানি
বাসওয়ালার সাথে কথার ফেরে
যে নিয়েছিল আমার পক্ষ!
তার সাথে কি আর কোন দিন দেখা হবে?
অথচ কি এক গভীর মায়া সে রেখে গেছে!রাস্তার ধারে আজ যে শিশুটিকে দেখে
আমার হয়েছিল নতুন প্রজন্মের সখ!
১৫ বছর পর তাকে দেখেই
আমি তৃপ্তির হাই তুলবো,
স্নেহের তৃপ্তি নয়, দেহের তৃপ্তি!
যে মেয়েটির কাজল কালো চোখ
আজ এক মুহূর্তে নাড়িয়ে গেলো হৃদয়
তাকেওতো আর কোন দিন দেখা হবে না!হে বন্ধু, এ শহর বড্ড জান্তব!
এ শহর বড্ড বেমানান!
এ শহরে মানুষ বেড়েছে শুধু, ভালোবাসা বাড়ে নাই!1 Comment

Friends
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
অরণ্য
@xoykumar
Abcde gh.
@abcdegh
রবিউল আলম মাজেদ
@majed1997
ফরহাদ আহমেদ
@forhad2004
ছন্নছাড়া মহাপ্রান
@mihirmilton
বিলকিস খানম কাজল
@bilkiskhanam-kazal
abrar
@abrar
Shahed Biplob
@shahedbiplob


চমৎকার… আমি এমন এক পৃথিবীর স্বপ্ন দেখি
যেখানে সবাই সুখী হবে