-
আজ পথে যেতে যেতে’
_কিশোর কনকচরিত্র নষ্ট করার একশত এক উপায়
তোমার জানা।
তুলসিপাতা সাজো বৃথা
লজ্জাবতী গাছের পাতা
এসব তুমি মিথ্যে মিথ্যে সাজো।চরিত্রহীন মিথ্যে মানুষ
চরিত্রহীন নষ্ট ফানুস
চরিত্রহীন বহুজনের ধর্ষিত এক দেহ।
কথায় কিছু হয়না কে কয়
কথাতে মনের মধু লুটে খায়
কথা কামনায় অবচেতনে লুকায়িত মোহ।আজ পথে পথে যেতে লিখলাম
তোমার নষ্ট জীবনের গল্প।
অথচ সারাজীবন কায়মনে করেছি
একজন সাদামনের মানুষের সংকল্প |জনে জনে যে মন বিনিময় করে
বহুজনে করে ভাবের আদান প্রদান
চরিত্র তাঁর এই শহরের ডাষ্টবিনের মতো।
সস্তা প্রেমের লুতুপুতু ন্যাকা কথা শুনে
যে পৌঁছায় নষ্ট প্রেমের গোপন ফুলবনে
তাঁর শরীরে থাকবে বহুজন কামনার ক্ষত।আমি মধ্য সাঁকোতে এসে দাঁড়িয়ে আছি
দুর থেকে পঁচা দুর্গন্ধ ভেসে আসছে |নষ্ট জীবন চেয়ে কেন কাঁদলাম
নষ্টমনে কেনো মন বাঁধলাম
এই একটাই প্রশ্ন মাথার ভেতর ঘুরছে।
জীবন থেকে বিয়োগ প্রেয়সীর হাসি
ব্যাভিচারী প্রেমে তাঁর বেসুরো বাশি
চোখে মুখে তাঁর বহুজন কামনা ঝরছে।
আমি নিজেকে শুয়োরের বাচ্চা বললাম
মানুষ চিনতে না পারার অপরাধে |প্রাণপণ সৎ থেকে লাভ হলো কী
সেইতো বুনোফুল ভালোবেসে কাঁদছি।
ক্রোধের আগুনে আমি জ্বলছি একা
জীবনের কবিতায় নষ্টকথা লিখছি।আজ পথে যেতে যেতে
ইচ্ছে করছিলো
স্বেচ্ছায় সড়ক দুর্ঘটনায় মরে যাই।
তবুওতো
মাথার ভেতর থেকে সরে যাবে
একজীবনের কালো স্মৃতি |01, February 2022 |
Mohammadpur,Dhaka.বিঃ দ্রঃ
কবিতার গল্প কেউ
ব্যক্তিজীবনের সাথে মেলাবেননা।
কারণ,
কবিতা চিরকালই তার
নিজস্ব সীমারেখায় চলে
কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
বসে বসে কবিতার গল্প
নিজের চরিত্রের সাথে
মেলানোর দায়
শুধুই আপনার,
কবি অথবা কবিতার নয় |2 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 11 June 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali



💐💐