-
সে চলে যায়’
_কিশোর কনকযে চলে যায়
ভালোথাকতেই তার চলে যাওয়া……………..
যে ছেড়ে যায়
তার জীবনে বহেনা আর তেপান্তরের হাওয়া।
সব মানুষের মনের ভেতর
লুকিয়ে থাকে অহংকার’
তখন কবিতার চেয়ে নারীর কাছে
দামী স্বর্ণের অলঙ্কার।বয়সের ভারে তবু পড়বে দেহে ভাজ
একযুগে শেষ সৌন্দর্য্য-রুপ লাবণ্য সব।
ভালোবাসা তো চিরকালই অপমানে বাঁচে
ভালোবাসায় সম্মতিই জানালেননা রব।আকাশ জমিন সম ভালোবাসা উপেক্ষা করে
প্রেমিকের বুকে পা রেখে যে চলে যায়
তার আর ভালোথাকা হয়না কোনদিন
ভালোবাসা জোটেনা কপালে ||যে চলে যায় তার মনেও দুঃখ থাকে কোনো
সে ও শোনে পতনের শব্দ।
যে চলে যায় তার ঠিক অমানুষ হতে হয়
মানুষ হয়ে চলে যাওয়া যায়না কখনো।
যারে ছেড়ে যায় প্রাণের শিশির
তার প্রাণে কারো বিষন্ন বাঁশি বাজে রাত্রি দিন।
বহুজন প্রেমে খুচরো স্মৃতি
দেখা-কথা খুচরো প্রীতি
সে মানবীর চরিত্র নষ্ট করে দেয় ||নারীর স্বভাব যাচাই করা বাছাই করা জানি
একজনে আসক্ত হয়না সে।
আমি মরে গেলেও কিছু যায় আসেনা তার
প’পুরুষ পৃথিবীতে তার নারীদেহ যে!
লাস্যময়ীর জীবনে থাকে শতশত অপশন
বহুজনে বিভক্ত থাকে বুনোপাখি মন।
একলা জীবন একলা মরণ
একজনে আসক্ত এ মন
সে মানবীর আমাকে পছন্দই হয়নি ||তবু হৃদয়ের মেহমান হৃদয় ভেঙে চলে যায়
যেতে যেতে বলে যায়
যে যারে চায় সে তারে পায়না।
আমি অবাক হয়ে শুনি তার নির্লজ্জতা
আর প্রাণপণে সয়ে যাই অন্তঃদহন
কবিতায় যা কিছু বললাম
একথা মুখোমুখি যায়না কহন||যদি বেঁচে থাকি জানতেই পারবো
কোন রাজকুমার তারে
রাখে কোন রাজপ্রাসাদে!
আমি খোঁজ রাখবো তার
কিভাবে রাখে তারে তার লিখিত মানুষ।
আমি মিলিয়ে দেখবো
আমি তারে কিভাবে রাখতে চেয়েছিলাম
আর সে তারে কিভাবে রাখে!এরপর হয়তো মুখোমুখি হবো একদিন
নিয়তি এবং প্রকৃতির মতো
মনে মনে দেবো তারে ধিক।
এরপর ফিরবো আবার আমার শহরে
একবারও পিছু ফিরে চাইবোনা তার দিক ||22, July – 2023 | Dhaka
বিঃ দ্রঃ
কবিতার গল্প কেউ
ব্যক্তিজীবনের সাথে মেলাবেননা।
কারণ,
কবিতা চিরকালই তার
নিজস্ব সীমারেখায় চলে
কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
বসে বসে কবিতার গল্প
নিজের চরিত্রের সাথে
মেলানোর দায়
শুধুই আপনার,
কবি অথবা কবিতার নয় |4 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 24 July 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali


🤔