-
শাহাদাতুর রহমান সোহেল is with Mohammad Solayman and 128 others
ফেরীঅলা
– হেলাল হাফিজকষ্ট নেবে কষ্ট
হরেক রকম কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট !লাল কষ্ট নীল কষ্ট কাঁচা হলুদ রঙের কষ্ট
পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট,
আলোর মাঝে কালোর কষ্ট
‘ মালটি-কালার’ কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট ।ঘরের কষ্ট পরেরর কষ্ট পাখি এবং পাতার কষ্ট
দাড়ির কষ্ট
চোখের বুকের নখের কষ্ট,
একটি মানুষ খুব নীরবে নষ্ট হবার কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট ।প্রেমের কষ্ট ঘৃণার কষ্ট নদী এবং নারীর কষ্ট
অনাদর ও অবহেলার তুমুল কষ্ট,
ভুল রমণী ভালোবাসার
ভুল নেতাদের জনসভার
হাইড্রোজনে দুইটি জোকার নষ্ট হবার কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট ।দিনের কষ্ট রাতের কষ্ট
পথের এবং পায়ের কষ্ট
অসাধারণ করুণ চারু কষ্ট ফেরীঅলার কষ্ট
কষ্ট নেবে কষ্ট ।আর কে দেবে আমি ছাড়া
আসল শোভন কষ্ট,
কার পুড়েছে জন্ম থেকে কপাল এমন
আমার মত ক’জনের আর
সব হয়েছে নষ্ট,
আর কে দেবে আমার মতো হৃষ্টপুষ্ট কষ্ট ।
(কাব্যগ্রন্থ: যে জলে আগুন জ্বলে)
……………………………………………………..আমি কষ্ট পেতে ভালোবাসি
– Song by Ayub Bachchuকোনো সুখের ছোঁয়া পেতে নয়
নয় কোনো নতুন জীবনের খোঁজে
তোমার চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসি নয়
কোনো সুখের ছোঁয়া পেতে নয়
নয় কোনো নতুন জীবনের খোঁজে
তোমার চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসি নয়
আশা নয়, না বলা ভাষা নয়
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি
বুকের একপাশে রেখেছি
জলহীন মরুভূমি
ইচ্ছে হলে যখন-তখন
অশ্রুফোঁটা দাও তুমি
তুমি চাইলে আমি দেবো
অথৈ সাগর পাড়ি
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি
যখন আমার কষ্টগুলো
প্রজাপতির মতো উড়ে
বিষাদের সবক’টা ফুল
চুপচাপ ঝরে পড়ে
আমার আকাশ জুড়ে মেঘ
ভরে গেছে ভুলে
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি
কোনো সুখের ছোঁয়া পেতে নয়
নয় কোনো নতুন জীবনের খোঁজে
তোমার চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসি নয়
কোনো সুখের ছোঁয়া পেতে নয়
নয় কোনো নতুন জীবনের খোঁজে
তোমার চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসি নয়
আশা নয়, না বলা ভাষা নয়
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি
……………………………………………….
ইদানিং জীবন যাপন
– হেলাল হাফিজআমার কষ্টেরা বেশ ভালোই আছেন,
প্রাত্যহিক সব কাজ ঠিক-ঠাক করে চলেছেন
খাচ্ছেন-দাচ্ছেন, অফিসে যাচ্ছেন,
প্রেসক্লাবে আড্ডাও দিচ্ছেন।মাঝে মাঝে কষ্টেরা আমার
সারাটা বিকেল বসে দেখেন মৌসুমী খেলা,
গোল স্টেডিয়াম যেন হয়ে যায় নিজেই কবিতা।আজকাল আমার কষ্টেরা বেশ ভালোই থাকেন,
অঙ্কুরোদ্গম প্রিয় এলোমেলো যুবকের
অতৃপ্ত মানুষের শুশ্রূষা করেন। বিরোধী দলের ভুল
মিছিলের শোভা দেখে হাসেন তুমুল,
ক্লান্তিতে গভীর রাতে ঘরহীন ঘরেও ফেরেন,
নির্জন নগরে তারা কতিপয় নাগরিক যেন
কতো কথোপকথনে কাটান বাকিটা রাত,
অবশেষে কিশোরীর বুকের মতন সাদা ভোরবেলা
অধিক ক্লান্তিতে সব ঘুমিয়ে পড়েন।
আমার কষ্টেরা বেশ ভালোই আছেন, মোটামুটি সুখেই আছেন।
প্রিয় দেশবাসী;
আপনারা কেমন আছেন?
………………………………………………
একটি কবিতা আসে হয় বিশাল সুখ থেকে না হয় কষ্ট থেকে।
-এ পি জে আবদুল কালাম।
………………………………………….
১১।কষ্ট পেয়ো না। তুমি যা হারিয়েছ তা কোনো না কোনো ভাবে তোমার কাছে উত্তম কিছু আনবেই।
-রুমি।
…………………………………………………………………………………………………………………
জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনও মিলেনা, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায়না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায়না।
-হুমায়ূন আহমেদ।3 Comments
Friends
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
সেজান খান
@shezankhan
Nur Mohammad -নূর মোহাম্মাদ
@mohammad12
দেবজীৎ ঘোষ প্রীতম
@debojit
মোস্তফা কামাল সাকি
@mostofakamal
Fatema-Kasem
@fatema-kasem
মুনতাছির আহমেদ
@moontasirahmed
তিতা ফুল
@nadia1



এত কষ্ট রাখি কোথায় কাঠের বাক্স নাই
হরিণীর চোখে নোনা লোকানোর উপাই নাই।