-
নয় সেতো রূপকথা,
(ছড়া)নীল আকাশের রংধনুটা
সাতটি রঙে চেয়ে,
ঝাকড়া চুলে একতারাটায়
বাউল চলছে গেয়ে।সবুজ শ্যামল মাঠের সাথে
শ্রান্ত ঘুঘুর ডাকে,
বাঁধাহীন মন সুখ খুঁজে পায়
ছুটে আঁকেবাঁকে।মাটির গন্ধ স্বদেশ প্রেমে
আঁকি বাংলার ছবি,
নীল আকাশে ভেসে যায় চিল
এক কোণে তার রবি।দুর পথিকের চরণ পথে
চরে হাসে কাশফুল,
ভাবনা সকল লুকায় দুরে
রংতুলিতে মশগুল।একবার দেখো বাংলার রূপে
ভোলায় সকল ব্যথা,
মায়ের হাসির তৃষ্ণা মেটায়
নয় সেতো রূপকথা।মোঃ নুরনবী সরকার
04 October 2023
11:37 PM2 Comments
Friends
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Md. Habibur Rahman
@habib
ফারহাত আহমেদ
@farhat-ahmed
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
চিত্রভানু
@chitrabhanu
Kazi Adam
@kaziadam
নদী
@nodie

মাটির গন্ধ স্বদেশ প্রেমে
আঁকি বাংলার ছবি,
নীল আকাশে ভেসে যায় চিল
এক কোণে তার রবি।-সুন্দর!