-
এক অচেনা মনের সন্ধান,
৮,১১,২৩
কতদিন ধরে একটা অনুভবে,
অন্য রকম এক অচেনা মনের,
সেই মনটা শুধু বিদ্রোহ করতে জানে,
সত্য আর মিথ্যায় লিপ্ত হয় সংগ্রামে,
কারো বাঁধা বারন শাসন,
করো বন্ধন ভালোবাসায়,
সব কিছুর উপেক্ষাই তার শান্তি এখন।
একা পথ চলতেই হবে,
নির্ভরতা একটা বড় প্রতিবন্ধকতা,
জীবনের স্বাদকে তেঁতো করে দেয়,
নিজের অস্তিত্বকে হরিয়ে ফেলে,
চোরা বালির কালো অন্ধকারে।
এটা সত্যি কথা যে,
এই মনটার জন্ম হলো
শত অবহেলা শত উপেক্ষাতে,
তাতে কি, এক দুর্বল মনের,
বারবার মৃত্যুর পরেইতো,
একটা জীবন্ত মনের জন্ম হলো,
যে এখন উড়ে বেড়ায় ঘুরে বেড়ায়,
স্বাধীনতার স্বাদ নিয়ে,
এমন এক বসুন্ধরায়,
যেখানে নিজেই শাসন করে,বিচার করে,
অপন অস্তিত্বকে।
_fnesa6 Comments-
-
-
“কারো বাঁধা বারন শাসন,
করো বন্ধন ভালোবাসায়,
সব কিছুর উপেক্ষাই তার শান্তি এখন।
একা পথ চলতেই হবে,
নির্ভরতা একটা বড় প্রতিবন্ধকতা,
জীবনের স্বাদকে তেঁতো করে দেয়,
নিজের অস্তিত্বকে হরিয়ে ফেলে,
চোরা বালির কালো অন্ধকারে”এই পঙতিগুলো খুব ধ্রুব সত্য, হয়তো সবার জীবনে নয়… তবে মনে মনে খুব অন্বিত
ও আবেগাক্রান্ত হ’লাম, এমন সত্যের মুখোমুখি যেন এই প্রাণ আজ অনন্যোপায় হয়ে এসে থমকে দাড়িয়েছে…
-
Friends
তিতা ফুল
@nadia1
naznin shamim
@nazninshamim
Drako Shajib
@drako
সোহেল রানা
@rocketmondol
ছন্নছাড়া মহাপ্রান
@mihirmilton
খান মোঃ এমদাদুল হক নিসু
@khannisu
খালেদা আক্তার
@khaledaakhter
Shahriar Hossain
@shahriarhossain
নূরুল আমিন সোহাগ
@aniketprantor



শব্দের নিপুন বুনন।
জম্পেশ একখানা কবিতা হয়েছে !