-
এরপর একদিন দেখলাম শখের নারীর গান কবিতার মুগ্ধতা কেটে যায়,সুরের মন্ত্রমুগ্ধ আবেশ তারে আর বিমোহিত করেনা,স্বেচ্চায় বুকে পা রেখে বিবেকের নির্দেশ অমান্য করে নষ্ট পুরুষের প্রেমে পড়ে শখের নারী।
এরপর একদিন দেখলাম আকাশ জমিন সম ভালোবাসা পায়ে পিষে,কাব্যকথার মায়াজাল ছাড়িয়ে,কারো সস্তা কথায় অভ্যস্ত হয়ে যায় শখের নারী।
এরপর একদিন দেখলাম শখের নারী জীবনের রুপ-রস-গন্ধ খোঁজে অতি তুচ্ছ কোনো পুরুষের কামনার থাবায়।
এরপর একদিন দেখলাম নিঃশ্চিত সুখের জীবন ছেড়ে,কৃতদাসীর জীবন বেছে নেয় শখের নারী।
এরপর একদিন দেখলাম শখের নারী বিবেক বিবর্জিত আদর্শহীন ন্যায় নীতিহীন,মায়া মমতাহীন কঠিন পাথরে রুপান্তরিত হয়।
এরপর একদিন দেখলাম কাব্যকথার চেয়ে শখের নারীর কাছে নষ্ট পুরুষের সস্তা কথার গুরুত্ব সহস্র কোটি গুণ বেশী।
এরপর একদিন দেখলাম শখের নারী যোগাযোগের বাইরে চলে যায়,ভুল করেও ফিরে চায়না অখ্যাত কবির ছবিতে।
এরপর একদিন দেখলাম যারে ভালোবাসার দেবী বলেছি যারে কবিতার লাবণ্য বলেছি যারে সাদাফুল বলেছি,সে আসলে এসবে ভোলেনি কখনো,
তার অন্তঃপ্রদেশে লুকানো রয়েছে কোনো তুচ্ছ পুরুষের কুৎসিত কামনার শিকার হবার লালসা।
এরপর একদিন দেখলাম প্রাণপণ ভালোবেসে,প্রাণপণ সৎ থেকে আসলে কিছু হয়না।
এরপর একদিন দেখলাম একজনে আসক্ত থেকে শুধু দুঃখই পেতে হয়,যারা বহুজনে বিভক্ত থাকে তারাই জিতে যায় জীবন জুয়ায়।
এরপর একদিন দেখলাম শখের নারী সমস্ত যোগাযোগের মাধ্যম বদল করে নতুন মাধ্যমে যোগাযোগ স্থাপন করে নতুন জীবনে।
এরপর একদিন দেখলাম শখের নারীর ঐশ্বরীক প্রেম বোঝার ক্ষমতাই নাই,তৃণভূমির এ মাটির পৃথিবীতে মানবীও হয়না তাই সত্যিকারের দেবী।
এরপর একদিন দেখলাম যারে নিয়ে এতো গান কবিতা এতো সুর,সে শখের নারী আসলে অযাচিত কামনার ক্ষুধায় মেতে কোনো তুচ্ছ পুরুষের কামনার কৃতদাসী হতে বদ্ধপরিকর,
সে কিছুতেই চায়না সাজানো দেবীর জীবন।
এরপর একদিন দেখলাম শখের নারী মন বদলায় জীবন বদলায়,পুরুষ বদলায়,
ঠিক যেভাবে পোষাকের ভেতরে শরীর বদলায় মানুষের।
এরপর একদিন দেখলাম ভালোবাসা কথা রাখেনা,যারা প্রাণপণে এক দেহ এক মন ভালোবাসে,তাদের জন্য নির্ধারিত নিয়তির অভিশাপ এবং শখের নারীর নিকৃষ্ট প্রতারণা-অবজ্ঞা এবং অবহেলা।
এরপর একদিন দেখলাম
দিনশেষে আসলে কিছুই সত্য নয়।
শখের নারী এবং প্রিয় বন্ধুর ভালোবাসা সবই লোকদেখানো মিথ্যে প্রহসন ছিলো।
তারপর মানলাম মানুষ মানেই মিথ্যাবাদী,মানুষ মানেই ধোকা ||_কিশোর কনক
4 Comments

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali



তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 10 December 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!