Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 2 years, 9 months ago

    একটা খটমট বিকেলে
    সরিষা ইলিশ মুখে দিতে নেই!
    কেননা কাঁটা গল্পে আসবেই,
    যত্নের সকল রন্ধন
    জিহবার আস্বাদন
    তির্যক হবে।
    একটি হলুদ রঙের ছোঁয়া,
    সবুজবীথি চোখে দেখে
    সমস্ত প্রনালী বর্ননা করে
    হেটে দীর্ঘ পথ
    না পাওয়ার বেদনা
    চেখে দেখে নিতে হবে!
    ক্ষুদার্ত সবাই
    রসনার রসায়ন শারীরবৃত্তের
    কাঠামো ভিন্ন হতে পারে
    কিন্তু সকলেই রক্তে মাংসে -মানুষ।
    ভীষণ নদী ভালোবাসে যাঁরা
    পাগলাটে , জীবন কবিতার মতোই,
    ভেবে পায়না খুঁজে অর্থবহ উত্তর
    পাহাড় সমুদ্র জঙ্গলে
    বিচিত্র বৈপরীত্যে থেকে
    সচিত্র চিত্রে একদিন
    “ফিরে আসে ”
    কারন ক্ষুধার নিবৃত্তি নেই।

    6
    4 Comments
Skip to toolbar