-
ফোনের অপর প্রান্ত থেকে একজন শুভাকাঙ্খী বললেন,
আপনি লিখে নেন কনক দাদা
এই জমানায় প্রতিটি সৎ মানুষের প্রেমিক/প্রেমিকা অথবা জীবন সঙ্গী হবে বেশ্যা।
আমি কোনো জবাব দিলামনা,একটু কাঁদলাম হয়তো গোপনে
সত্য মিথ্যা যাচাই করিনি তা বলছিনা
তবে সে সত্য বলার বিশেষ কোনো প্রয়োজন মনে করছিনা।
আমি নিঃশ্চিত
এরপর আমিও শুনবো মহাপতনের শব্দ,যে শব্দের অগ্রীম পূর্বাভাস শুনেছিলাম
সেদিন ভোর রাতে।
যদিও আমি প্রাণপণ সৎ থাকার মহাপুরস্কার পেয়ে গিয়েছি সেদিন
গ্রামীন কালপ্রিটদের শিকার জীবন এখন শহুরে ব্যস্ততায়
শহুরে ধুলায় উল্টোপথে হাটে।
ঘরে ফিরেই নিঃসঙ্গ অন্ধকার,সূর্যদিনে অন্ধকার করে রাখা ঘরের জলন্ত আগরবাতির
গন্ধে নিজেকে খুন হওয়া লাশ মনে হয়।অন্ধকারে লাশের মতো ঘুমাই
চোখ বুজলেই যেনো মর্গ জনপদ,অথচ নিন্দিত নরকেই আমি নন্দিত স্বর্গ খুঁজেছিলাম।
নিজের কাছে অসৎ হয়ে কাউকে ঠকিয়ে অন্যকাউকে জেতাতে গেলে
সব মানুষেরই রুপ যৌবন ভরসা
তখন সবারই অতিরিক্ত প্রাইভেসি প্রয়োজন হয়।তখন সবারই গোপনে অতি চালাক
হতে হয়,তখন সবারই আলাদা ভার্চুয়াল ঠিকানা প্রয়োজন হয়
প্রয়োজন হয় আলাদা যোগাযোগ মাধ্যম।
তবু মনের টানে পুরনো মানুষের বার্তা শুনতে মরিয়া থাকে প্রিয়জন
যদিও সে বার্তার উত্তর কেউ দেয়না।
মানুষ কেন ভালোবাসে জানিনা
নিজে নিজে একথা বলার পরে আমার সমস্ত গান কবিতা প্রতিবাদ করলো
আমি নিঃশ্চুপ থাকলাম
ঠিক যেভাবে নতজানু হয়ে ছিলাম মানবীকে দেবী ভেবে তার পায়ে।
তবু কোনো কারণেই দ্বিতীয় জীবন চাইবোনা
কারো শরীরের মোহ টানেনা আমায়
চিরকালই তার প্রেমে আসক্ত থেকেছিলাম।
সে মানবীর নিরব থাকার দায় আমাকে বাধ্য করেছিলো অশালীন বাক্যবিলাপে
অতঃপর আমি নষ্টমানুষ।
বুমেরাং আহাজারী হয়ে ফিরে আসলো
আমার সমগ্র জীবনের অর্জিত অর্জন।
আমি কালো মানুষ,আমি হেরে গেলাম।দেখলাম মানুষ আসলে গুন নয়
বাহ্যিক সৌন্দর্যর পূজারী।
আমাকে প্রবীন কালোমানুষের স্বীকৃতি দিলো সে মানবী
আমি অকরুণ কষ্টে কাঁদলাম।
বহুদিন বহুরাত নিজেকে শাস্তি দিলাম,অনাহারে লাশের মতো কালঘুমে কাটালাম।
বিনিময়ে পেয়েছি প্রিয়জনের অজস্র গোপন চালাকি
অজস্র গোপন পাপের সম্মুখ দুয়ার।
আমি ঈশ্বরের কাছে সবিনয়ে ক্ষমা চেয়েছি
সে মানবীর পায়ে ধরেও জীবনের শেষ সময়ে ক্ষমা চাইতে ভুলিনি।
আমি অহংকারী নই,তাই কৃতজ্ঞতা জানাচ্ছি তার হৃদয় বরাবর
আমি অযোগ্য প্রবীন কালোমানুষ’
আমাকে আর মনে রেখোনা
ভুলে যেও কোনো এক অখ্যাত কবির কবিতায়
তুমিই ছিলে সপ্নের সাদাফুল তুমিই ছিলে কবিতার লাবণ্য।
______________
বৃথাই কবিতা গানে সাধারণ মানবীকে সরলতার প্রতিমা বললাম
ভালোবাসার দেবী আফ্রোদিতি বললাম,বললাম স্বপ্নের সাদাফুল বলললাম
কবিতার লাবণ্য।
আদিম সভ্যতা থেকে এখন পর্যন্ত মানবীর মনে ভৃত্য নেচে যাচ্ছে
কী এক ভয়ানক আদিম নেশায়,ঠিক জানা নেই।
পৃথিবীর শুরুর দিকের ইতিহাস ভয়ঙ্কর আর বিভৎস্য,মানব জঙ্গলে কোথাও
শৃংখলা ছিলোনো,ছিলোনা মানবতা কিংবা ধর্মের রাজত্ব
বিবেকহীন আবেগহীন পশুর মতো ছিলো মানুষের জীবন যাপন।
ব্যাভিচার,ধর্ষণ,খুনের মতো ঘটনা তখনও ঘটতো
ঘটছে এখনো এই অত্যাধুনিক সভ্যতায়।পার্থক্য কোথাও কিছু নেই
ইলেক্ট্রিসিটি আর বিলাসী জীবন যাপন ছাড়া।
কয়েক কোটি বছর আগের সে মানুষের শিক্ষার বিশেষ রোগ বালাই না থাবলেও,
এখন রয়েছে পুঁথীগত বিদ্যার দেয়াল,যদিও সে দেয়াল কোনো শতাব্দীতেই প্রথার দেয়াল ভাঙতে পারেনি।
এখনো মানুষ ব্যাভিচারে লিপ্ত হয়,এখনো মানুষ হারেমখানায় হারামের প্রত্যাশী
এখনো মানুষ একই রুপ যৌবন একই সে জীবন নিয়ে বহুজনে সওদা করে
যদিও কেউ জানেনা সে সওদার নির্ধারিত বিক্রয় মূল্য
তাই মানুষ ছুঁটছে তো ছুঁটছেই নিজেকে আগুন দামে বিক্রির আশায়।
আজো মুখ থুবড়ে পড়ে শিক্ষা,আজো মুখ থুবড়ে পড়ে ধর্ম
আজো মানুষ বিবেকের নির্দেশ শুনছেনা,আজো মানুষ নৈতিকতার পথে হাঁটছেনা।
আজো আবেগ আর অনুভূতি মিশে যায় বহু মানুষের রক্ত ঘামে প্রেয়সীর।
বৃথাই কবিতা গানে তোমার ভালোবাসার পূর্ণাঙ্গ রুপরেখা আঁকলাম
বৃথাই ছন্দে সাজালাম একজীবনের গান।
যদিও তৃণভূমির এ মাটির পৃথিবীতে সরলতার প্রতিমা কিংবা সাদামন জন্মায়না আর বলিকালে,
সরলতার প্রতিমা অথবা সাদামন আজ শুধু দিবা স্বপ্নে কল্পনা।
দারুচিনি দ্বীপের রানী লাবণ্য,তুমি শুধু কল্পনাতেই অনিন্দ্য সুন্দর ছিলে
গায়ের এক সবুজকন্যার মুখে তোমার প্রতিচ্ছবি খুঁজতে না গেলেও পারতাম।
শোধবোধহীন মৃত চিন্তা ভাবনায় দিক্ষিত মেধাশূন্য সে মানবী কোনদিন বোঝেনি
কবিতার ভাষা,বোঝেনি নিজের ভাষা কিংবা ভালোবাসা অথবা কবিতা কিংবা গানের মন্ত্রমুগ্ধ মায়াজাল।
আমি অখ্যাত কবি,
জীবনের সর্বশেষ উপাখ্যানে আজ আমি পরাজিত সৈন্য
রনক্ষেত্রের বিজয়ী সে নারী এতোটাই অভদ্র যে কথার প্রতিউত্তর দেবার মতো
অতোটুকু ভদ্রতাও সে অর্জন করতে পারেনি তার সমগ্র জীবনের সমস্ত পাঠ্যপুস্তক পড়ে।
আজ আর তার কাছে আমার কথার উত্তরও প্রত্যাশা করছিনা।
যে শিক্ষা মানুষকে বহুগামী করে,যে ধর্ম মানুষকে ব্যাভিচারী করে দেয়
যে আধুনিক ইলেকট্রিসিটি আধুনিক ভার্চুয়াল যোগাযোগ মাধ্যম মানুষকে অশালীন করে তোলে
সে সব মাধ্যমে আমি ফিরে যাচ্ছিনা খুঁজতে তোমায়।
আমি আমার মতো থাকছি
তুমি বেঁচে থাকো শিক্ষায় যে শিক্ষা একই দেহ মন জীবন যৌবন নিয়ে বহুবার হাত বদলায়
জীবন বদলায়।তুমি আস্থা রাখো সে ধর্মে যে ধর্ম তোমাকেই ব্যাভিচারী হতে শেখাচ্ছে।
আমি অখ্যাত কবি
জীবনের সব দাবী ছাড়লাম,ছাড়লাম তোমার দাবী।
আমি একই দেহ মন জীবন নিয়ে আর কারো সাথে জীবন যৌবন আলোচনা করতে যাবোনা
আর কারো সাথে করবোনা মিলনের সন্ধি।
জানো হয়তো,অর্থ আসবে যাবে,সম্পত্তি মালিক বদলাবে
পুঁথিগত বিদ্যাও মানুষকে হারামীর বাচ্চায় রুপান্তরিত করে।
কিন্তু চরিত্র?
হ্যাঁ চরিত্রই মানুষের সর্বোচ্চ সম্পদ,ইহকাল পরকাল সবখানে ঈশ্বরের দরবারে
সত্য চরিত্রের চেয়ে বেশী দামী আর কিছু হতে পারেনা|18, february 2024 | mohammadpur, dhaka.
_কিশোর কনক1 Comment

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali


বিষাদ সমুদ্রে ডুব দিলাম!