-
আমার নেই কোন পূর্ব পরিচয়,
ঘৃণার জাতক আমার পিতা।
আমার মা এর আজন্ম দুঃখ আমি।
আমার নেই কোন পরিবার।
তাই আমার আপন হল পর। আমার নেই কোন কাগুজে শিক্ষা,
আমি জীবনের বাঁকে শিখেছি।
এই নষ্ট নগরীর রাজপথে ঘুরেছি, কখনো জ্বলেছি, কখনো আগুন জ্বালিয়েছি।
আমি শেকলে বন্দী তাই রাজপথের সিপাহী।
আমি লাশের সাথে ঘুমিয়েছি, পেয়েছি সুঘ্রাণ,
অপ্সরীর ভালোবাসা পদদলিত করে তাকে করেছি ভীষণ অপমান।
আমি জন্ম জন্মান্তর ধরে পালিয়ে বেড়াচ্ছি,
কারন ওরা আমার কবর সাজিয়ে রেখেছে।
রাস্তার ছেলেটার সাথে অভুক্ত দুপুর পার করে, উচ্ছল কিশোরীর জীবন বাচাতে,
ঝাপ দিয়েছি কাল যমুনায়।
প্রণয়ের স্বাদ পাই নি পেয়েছি দ্রোহের স্বাদ।
ঈশ্বরকে ভীষণ ক্ষোভে, লেছি আর কত দিন।
উপেক্ষার অন্তরালে দেখেছি ধর্ষিতার ক্ষত বিক্ষত দেহ, রাস্তার মোড়ে ছাত্রের গলা কাটা লাশ।
ভীষণ চিৎকার করেছি, দ্রোহের মন্ত্রে দিক্ষিত হয়ে আগুনে পুড়েছি, তবু মাথা নত করি নি।4 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam



একটা অদ্ভুত ফোর্স আছে কবিতাটায়। কেমন একটা ধাক্কা লাগে ভেতরে।