Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    2 years, 3 months ago

    ক্ষমা করুন ঈশ্বর
    _কিশোর কনক

    ক্ষমা করুন ঈশ্বর
    সে নারীকে ভালোবেসে
    করেছি যতো অশ্নীল শব্দের ব্যবহার।
    ক্ষমা করুন ঈশ্বর
    কেউ না জানুক আপনি জানেন
    কী নরক যন্ত্রণার তার ছবি-সংসার।
    ক্ষমা করুন ঈশ্বর
    তার নিরব থাকার দায়ে ক্রুদ্ধে হয়ে
    কোনো কথার উত্তর না পেয়ে
    করেছি অশালীন বাক্যবিলাপ।
    ক্ষমা করুন ঈশ্বর
    কেউ না জানুক আপনি জানেন
    কতোভাবে সে মানবী ঠকায় আমায়
    কতোভাবে করে সে গোপন চালাকি
    তবু তার হয়না কোনো অনুতাপ।
    ক্ষমা করুন ঈশ্বর
    মুক্তি চাই অভিশপ্ত এমন জীবন থেকে
    ক্ষমা করুন ঈশ্বর,যেনো
    আমার মৃত্যু ঘটে সড়ক দূর্ঘটনাতে|

    সে জানতো কথার প্রতিউত্তর না দিলে
    যেকোনো মানুষের হবে রাগ।
    সে জানতো আমি দিতে পারবোনা
    অন্যকোনো পুরুষকে তার ভাগ।
    জেনে বুঝে সে মানবী দেখেছি প্রতিবার
    বাধ্য করেছে আমাকে
    করতে অশালীন বাক্যবিলাপ’
    অন্যদিকে গোপন রেখেছে তার দুনিয়া
    কেঁচো খুঁড়তে বেরিয়েছে অসংখ্য সাপ।
    ক্ষমা করুন ঈশ্বর,তার
    অহংকার আপনার পৃথিবীর চেয়ে ভারী
    ক্ষমা করুন ঈশ্বর,যেনো প্রেমহীন
    প্রেমিকার মায়া ছেড়ে যেতে পারি|

    সে জানতো আমি আসক্ত তার প্রেমে
    তবু সে বহুজনে বিভক্ত হায়।
    তারে রেখেছি হৃদয়ের সিংহাসনে
    তবু সে কোন পরাণে ঠকায় আমায়?
    সূদিনের প্রত্যাশা করেনা জীবন
    দিনে দিনে হয়ে যাচ্ছি নষ্ট
    কষ্টের কালো চাঁদরে পড়ছি ঢাকা’
    যার কথা শুনে বাঁচতো পরাণ
    সে আমায় করে রেখেছে একা।
    ক্ষমা করুন ঈশ্বর,
    এই নারকীয় জীবন-যাপন আর কত?
    মুকুলেই ঝরে স্বপ্নের সাদাফুল
    পারলামনা হতে তার মনের মতো |

    ক্ষমা করুন ঈশ্বর,
    আপনি নিঃশ্চয় জানেন
    অজ্ঞাত সে গ্রামীন নারীর বদনাম
    অজ্ঞাত কোনো গ্রামীন কালপ্রীটের নিন্দা
    সত্য ছিলোনা।
    ক্ষমা করুন ঈশ্বর
    আপনি নিঃশ্চয়ই জানেন
    আমরণ প্রাণপণ সৎ থেকেছি।
    ব্যাভিচারী হইনি অন্যসবার মতন
    নষ্টভ্রষ্ট এই হাত বদলের দুনিয়ায়।
    ক্ষমা করুন ঈশ্বর
    তারে ভালোবেসে
    নিজেকে করেছি আঘাত যতো
    অনাহারে আত্মার প্রতি
    করেছি যতো অবিচার
    ক্ষমা করুন ঈশ্বর |

    আজো চার দেয়ালের বন্দী ঘরে
    সূর্যদিনে ঘর আঁধার করে
    আগরবাতির গন্ধে আমি
    ঘুমাই লাশের মতো………………………….
    এক জীবনের ব্যর্থতা সব
    প্রিয় মানুষ প্রিয় অনুভব
    ভুলতে পারিনা
    বেদনার অশ্রু চোখে ঝরছে অবিরত|

    ক্ষমা করুন ঈশ্বর
    ভালোবাসার অভিধানিক অর্থ জানা হলোনা
    সে মানবীর বিবেকে আঘাত হানতে
    ব্যর্থ আমার জীবনের সমস্ত কবিতা গান।
    তার জীবনে অ্যানাদার অপশন ছিলাম
    সে বোঝেনি কবিতার চুম্বক অংশ
    বিবেকের দ্বার তার এখনো বন্ধ
    দিনেদিনে বাড়লো আমার মৃত্যুর অভিমান|

    বহুদিন বহুরাতের চালাকি সে মানবীর
    দিনের পর দিন রাতের পর রাত সইলাম
    তার দেয়া তীব্র দহন।
    অন্তরালের অসংখ্য খবর সামনে উপস্থিত
    গোপন সে সত্য যায়না কহন।
    অনুসন্ধানী আমার দুচোখ
    খুঁজে বের করেছে
    সে আমাকে ফাঁকি দিয়ে কখন কিভাবে
    কোথায় করেছে জীবন সওদা|

    ক্ষমা করুন ঈশ্বর
    সে মানবী করে থাকে যদি কোনো পাপ
    ভালোবাসি তাই তারে করেছি ক্ষমা
    দিতে পারলামনা তারে অভিশাপ।
    ক্ষমা করুন ঈশ্বর
    সজ্ঞানে অজ্ঞানে করেছি যতো ভুল
    এরপর একদিন হয়তো
    তারে ভালোবাসার দায়ে
    এ জীবন দিয়ে মেটাতে হবে
    তারে ভালোবাসার মাশুল|

    আমি আজ তার সমসাময়িক গল্প জানি
    তার গত অর্ধ বছরের
    দিন রাত্রির যাবতীয় হিসেব জানি।
    আজ বার বার কান্না পাচ্ছে
    ভাবছি তার গোপন সে সব সত্য
    কোন পাপে খুঁজতে গেলাম?
    আজ বার বার মনে হচ্ছে
    প্রিয় মানুষের কুৎসিত সত্য জানতে নেই|

    আমি মন্দ মানুষ
    তোমার চোখে অনেকের চোখে তাই
    যদিও আমি একজীবনে তোমায় ছাড়া
    আর কাউকেই তীব্রভাবে ভালোবাসি নাই।
    আর কাউকেই করিনি সন্দেহ ঠিক এভাবে
    আর কারো প্রতারণায়
    করিনি অশালীন বাক্যবিলাপ আদিম স্বভাবে।
    ক্ষমা কোরো কবিতার লাবণ্য
    অমানুষের মতো যেসব কথা বলেছিলাম |

    তোমাকে ছাড়া আমার চলতোনা
    তুমি জানতে
    এখনো চলছেনা
    ভালো নেই জীবন।
    তবু তোমার মায়া হয়নি দয়া হয়নি
    আবেগ বিবেক কাজ করেনি তোমার
    ভালোবাসোনি কোনো কারণেই।
    আমি জীবনের কোনো বাঁকে
    কারো কাছে
    কোনদিন নতজানু হইনি
    ঠিক যতোটা নতজানু হলাম
    তোমার প্রেমে অবেলায় |

    আকাশের সীমানা মাপা যায়না
    ভালোবাসা মাপার কোনো যন্ত্র নেই
    তুমি বুঝবেনা
    বুকের ভেতর দুমড়ে মুচড়ে যায়
    ঝড়ো বাতাশে
    উত্তাল ঢেউ ওঠে হৃদয় সমুদ্রে
    আমি মাতাল মাতাল তোমার প্রেমে
    কবিতায় ছন্দমিল খুঁজিনি তাই
    স্বরলিপী মানিনি
    জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়ানো পথিক
    জীবনের অঙ্ক মেলাতে ব্যর্থ যখন |

    ক্ষমা করুন ঈশ্বর
    সব জেনে সব বুঝে চাইছি তারে
    এছাড়া উপায় কিছু নাই।
    হয়তো সে নয়তো মৃত্যু
    মৃত্যুর পরেও তার হতে চাই |

    ক্ষমা করুন ঈশ্বর
    জীবনের সব অশালীন বাক্যবিলাপের দায়।
    ফিরলাম,পরিমার্জিত কবিতার সংসারে
    ক্ষমা কোরো কবিতার লাবণ্য
    জানি ভাঙবেই তোমার ভুল
    খুঁজবেই সেদিন আমায়।
    হয়তো সেদিন
    তোমার হয়ে থাকবোনা
    আমায় অন্ধকার মাটির ঘরে ডেকে নেবে সময়|

    ক্ষমা করুন ঈশ্বর
    যতো পাপ করেছি আপন স্বজন
    পরিবার-পরিজন বন্ধনে………………………….
    জীবন যন্ত্রণার ইতি টানতে চাচ্ছে জীবন
    আত্মঘাতী মরু প্রান্তরে
    জানি তার দেখা মিলবেনা।
    অন্তর-আত্মা কেঁপে কেঁপে উঠছে
    আমি তারে ছেড়ে যেতে চাইনি কখনো।
    সেদিন মরতে মরতে বেঁচে ফিরেছি
    তারে ভালোবাসার লোভ
    তারে আপন করে কাছে পাবার মোহ
    আমাকে মরতেও দিলোনা।

    ক্ষমা করুন ঈশ্বর
    আমার মৃত গলিত লাশ দেখলেও
    জানি সে মানবীর চোখে আসবেনা জল
    করুণাও না
    ভালোবাসাও না
    তবু তার কারণে কবিতার ময়দানে যুদ্ধ
    রক্ত-আর ধ্বংসের খেলা।
    পরাজিত সৈন্য অনাহারে মরছে
    অনিদ্রায় কাঁপছে চোখের পাতা
    তবু সে মানবী নিখোঁজ
    বন্ধ করে দিয়েছো সমস্ত যোগাযোগ |

    বহুদিন বহুরাত কাঁদলাম
    ধৈর্য্য?
    ধৈর্য্যের ফল নাকি মিষ্টি
    আমি মরে গেলে দিয়ে এসো কবরে।
    হাজার হাজার ঘন্টা নারকীয় জীবনে বাঁচলাম
    তুমি সুখের নেশা করছো গোপন রথে
    আমি আর কতো ধৈর্য ধরলে
    মরুভূমি বুকের জমিনে ফুটবে সাদাফুল
    ঝরবে অবিরাম বৃষ্টি |

    ক্ষমা করুন ঈশ্বর
    আমরণ প্রাণপণ সৎ থাকার পুরস্কার পেয়েছি
    একজনে আসক্ত থাকার পুরস্কার জুটেছে
    জীবনের প্রতি আর নেই অভিযোগ
    এখন শুধু একটাই চাওয়া
    অকাল মৃত্যু এসে ভুলিয়ে দিক
    সে মানবীর সমস্ত গোপন চালাকি
    সমস্ত প্রতারণা-নিরবতা
    এবং তার বিরহ শোক |

    ক্ষমা করুন ঈশ্বর
    যেনো মাথার ভেতর দুনিয়া ঘুরছে
    দেহসহ চাইছি আমার আত্মার মৃত্যু
    ক্ষমা করুন ঈশ্বর
    অনন্তকাল নরকবাস জেনেও
    যদি সে পাপে ছেড়ে যাই দুনিয়া |

    ক্ষমা করুন ঈশ্বর
    সে মানবীর যাবতীয় সব অপরাধ
    আমি তারে ক্ষমা করলাম।
    এরপর মহাপতনের শব্দ হোক
    আমি ফেরার হবো তিমির অন্ধকারে |

    𝐃𝐞𝐝𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 : Shukla Biswas

    [ অমিমাংশিত ]

    25, February – 2024 |
    Mohammadpur,Dhaka

    3
    2 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar