Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    2 years, 3 months ago

    কথার গুরুত্ব কমতে কমতে মানুষ একদিন নিজের কাছে শূন্য হয়ে যায়।
    তারপর চারিদিকে শুধু অগাধ শূন্যতা,বাহ্যিক অবয়বের প্রতিকৃতিতে মানুষ যতোই মুগ্ধতার
    প্রলেপ এঁকে দিক না কেন,
    নিজের কাছে নিজেকে ছোট মনে হয়
    আয়নার সামনে দাঁড়াতে লজ্জা করে।
    কথারা বারবার শূন্য থেকে ঈশরা করে
    তুমি কথা রাখোনি।
    অথবা প্রেমিকার অযাচিত অহংকারী বক্ষে
    কোনো নির্জন অন্ধকার কক্ষে
    তাঁরই কামনার কাংখিত পুরুষে
    নিষিদ্ধ সহবাসের পূর্বাভাস
    বাতাশে ভেসে আসবে দুর শহরে।
    আসলে জীবন যেখানে যেমন নয়
    মানুষভেদে জীবন সবখানেই একই রকম।
    সমগ্র জীবনের প্রতিচ্ছবি আঁকা যায়না
    সমগ্র জীবন কখনো লেখা যায়না
    গান কবিতায়।
    কারণ জীবন একই থাকে,শুধু বারবার বদলায় জীবনধারা
    জীবন বদ্ল করা যায়না।
    তবু সময়কে ধরার বৃথা প্রচেষ্টায় বেঁচে থাকি
    প্রিয় মানুষের দেয়া আকাশ জমিন সম অবহেলার পাহাড়ে অনাহারে দিন রাত্রি কাটাই।
    দিনশেষে কেউ ফেরেনা
    কারো ফেরার কথা ছিলোনা
    কারো কথা রাখার কথা ছিলোনা।
    সবাই যে যাঁর মতো ব্যস্ত
    ধর্ম,ধর্মগ্রন্থ এবং ঈশ্বর
    কেন যেনো সত্যের সঙ্গে থাকেননা
    ঠিক জানিনা
    তবু প্রাণপণ বিশ্বাস
    সত্য জিতবে,জিতবে সঠিক
    অনন্ত বিশ্বাস তাই তোমার ঈশ্বর সমীপে।
    বৃথা বাক্যবিলাপ করছি
    মৃত চিন্তার দেশে কথার কদর কমছে
    মানুষ এখনো বাহ্যিক সৌন্দর্য্যের প্রতিকৃতিতে জল ঢালে,কাব্যকথায় না।
    মানুষ এখন মিথ্যে
    মানুষের কথার মূল্য কিছু নেই।
    দিনশেষে নিজের কাছে সবাই একা
    সবাই।
    কারো শারীরিক সৌন্দর্য্য খুঁজিনি
    চিরকালই কথার প্রেমে পড়েছি
    এবং এটাই ছিলো একজীবনের সর্বোচ্চ পাপ।
    কথা দিয়ে আসলে কিছু হয়না
    সেইতো কাংখিত মানুষ বুকে পা রেখে চলে যায়
    খুঁজে ফেরে বাহ্যিক সৌন্দর্যধারী শরীর
    যে শরীরে বয়সের ছাপ পড়ে
    বুড়ো হয়ে যায় মানুষ ধীরে ধীরে।
    আমি কালোমানুষ
    আমার কবিতা আমার কথা আমার গান
    কোথাও আলো নেই।
    আমি আর কারো কথা বিশ্বাস করতে চাইনা।
    কোনো একজনের জন্য
    অসংখ্যবার অসংখ্য মানুষের কাছে
    নিজেকে হেয় করেছি
    অথচ সে বুঝলো কী?
    আকাশের সীমানা মাপা যায়না
    মানুষের মন আকাশের মতো বিশাল হতে পারেনা কিছুতেই।
    আমরা মানুষ নিজের সাথে ছল করি
    সারাজীবন অপরকে ঠকাতে চেয়ে
    দিনশেষে নিজেই নিজেকে ঠকাই
    নিজেই নিজের কাছে হেরে বসে থাকি
    কান্না কান্না চোখর জল মুছি গোপনে।
    বুকের ভেতর শুধু পতনের শব্দ
    অশনীর প্রান্তরে অন্তরে অন্তরে
    শুনছি হৃদয় ভাঙার অগ্রীম পুর্বাভাস।
    দিনশেষে বিশেষ কারো কাছে
    যোগ্য মানুষ হওয়া হলোনা
    আমি হেরে গেলাম জীবনের কাছে।
    জীবন আমায় এমন সব বিভৎস্য স্থির চিত্র দেখালো
    যা দেখার জন্য কখনো আমি প্রস্তুত ছিলামনা।
    আজ কিংকর্তব্যবিমুঢ় জীবন
    জীবনের পূর্ণ্যতা খুঁজবোনা আর কোনদিন
    কবিতার লাবণ্য নিঃশ্চুপ পথচারী
    তার জীবন যাপন গোপন থাকে
    আলাদা তার রঙিন দুনিয়া।
    আমিই শুধু অন্ধকারে চার দেয়ালের বন্ধ ঘরে
    আগরবাতির গন্ধে একা লাশের মতো ঘুমাই।
    আমার আর কিছুই করার নাই
    কিছু বলার নাই
    কারো কোনো সান্ত্বণা আমার প্রয়োজন নাই।
    আসলে জীবন ছেড়ে কখনোই পালানো যায়না
    পলাতক পথিকের পথ ভুল হয়
    পালাতে গিয়ে শেষে ধরা পড়ে যায়।
    আমি জীবনের কাছে প্রাণপণ সৎ থেকে
    অথৈ সমুদ্রে ভেসে ভেসে শুধু কালোজল আর
    কালো নদি পেয়েছি
    কালোমানুষ-কালোকবির ভাগ্য
    এরচেয়ে বেশী কিছু হয়তো লিখেননি ঈশ্বর |

    গীতিকবি -কিশোর কনক
    13, March 2024 Dhaka

    4
    3 Comments
    • একদম সঠিক প্রকাশে মুগ্ধ প্রিয়কবি। খুবভাল লাগা রইল। আমিন।।

    • হু হু করে উঠে বুকের কোথায় যেন!

    • আমি জীবনের কাছে প্রাণপণ সৎ থেকে
      অথৈ সমুদ্রে ভেসে ভেসে শুধু কালোজল আর
      কালো নদি পেয়েছি …….কবিতার আবহে এ যে সত্যি কথন কবি। শুকিয়ে যাওয়া ক্ষতগুলি জেগে উঠলো যেন।

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar