Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    2 years, 2 months ago

    কখনো নাটক বা গল্প মগজে আসেনি
    এটা শুধু নির্বুদ্ধিতা ভাবলেই ভালো।

    নাটক /গল্প
    স্বপ্নের মতো

    নায়ক
    আবার যাচ্ছি, অনেকদিন হলো দেখা হচ্ছে না
    একদম ঘরমুখো হয়ে আছি, সেই যে শরৎ এ
    দেখা হয়েছিল, এরপর ওমুখো হইনি আর।
    মাথার ভেতর অনবরত বাজছে দামামা!
    জানি না টেলিপ্যাথি হচ্ছে কিনা, কেমন যেন
    মনে হচ্ছে দেখা হবে আজ। আমার সবকিছু
    অগোছালো , এলেমেলো , বিন্দুবিসর্গ তোমার
    সাথে মেলেনা। অবশ্য সে নিয়ে তোমার অভিযোগ , অভিমান নেই, কেমন যেন তুমি!
    আশ্চর্য সত্য অনুধাবন দু’জনার বুঝে-ও
    অবুঝ থাকার উচ্চমার্গের আধ্যাত্মিকতায়,
    দুজন-দু’জনার। হয়তো তুমি সাজাতে
    ভালোবাসো অন্তর -বাহির নিপুণ কৌশলে,
    গুছিয়ে নিতে চাও আমায় সময়ের পরিক্রমায়।
    আজ অন্য দিনের মতো না কিছুটা রংচং
    আছে পোশাক-আশাকে, হয়তো তুমি হকচকিয়ে যাবে । তোমার সেই অবাক
    দৃষ্টির বিষ্ময়কর খোলা হাসি দেখতে
    চাই আজ । জানিনা কেমন যেন চনমনে
    চনমনে ভাব হচ্ছে।

    নায়িকা
    জানি আজ সেজেগুজে আসবে, অবাক চোখে
    দেখবে আমি স্বাভাবিক ভাবে চেয়ে আছি,
    তোমার দিকে।
    মেয়েদের মধ্যে প্রকৃতিগতভাবে চলে আসে
    পছন্দের মানুষের চেনার সহজাত ক্ষমতা।
    আমি জানি ভালোবাসলে মানুষ বদলায় :
    “তুমিও চাও আমার জন্য
    যেমন চাই
    আমি তোমার অরণ্য ”
    কবি-র প্রেমে পড়লে যা হবার তাই হলো
    আরকি।

    লেখক
    “এখান মুখোমুখি চেয়ে আছে অন্ধ আকাশ
    তুমি আমিতে হচ্ছে প্রকাশ
    নদীর বুকের ভেতর অচিন ঢেউ
    চলছে উতালপাতাল
    নিঃশব্দ ছন্দে আর নেই কেউ”

    এগুলো “নাটকের প্লট” সারাজীবন অনৈতিকভাবে দুরত্বে রেখেছি — এখন নাটক
    উপন্যাসের প্রেম কিভাবে গুছিয়ে লেখি,
    বাস্তব ক্ষেত্রে যেটা কল্পনাতীত।
    সেসব ভেবে লাভ নেই দেখিনা গল্পটা
    কতদূর এগোতে থাকে।
    এরপর ঋদ্ধি আর অর্পার দেখা কি
    হবে নাকি লেখকের কলম খেয়ালে
    থেমে যাবে অন্য দিনের মতো।

    ঋদ্ধি
    অর্পা কি করছে এখন ? হয়তো গুছিয়ে রাখা
    সম্ভার থেকে সাজিয়ে নিচ্ছে নিজেকে।
    এমনিতে সিমসাম সাদামাটা বাঙালি মেয়ে
    তাতেই রুপ যেন ভোরের সৌন্দর্যের মতো স্নিগ্ধ, দেখলেই মায়ায় ডুবে যাই। গোধূলির
    বিকেল আর ভোরের সাথে একটা আলাদা ঐশ্বরিক সেতুবন্ধন রচিত হয়েছে যেমন আমার
    অর্পার মধ্যে, হয়তো ভুল বললাম!
    কারন দুটি সময় একত্রিত হতে পারেনা।
    কিসব নয়ছয় ভাবছি ,
    এখন বেড়িয়ে পড়ি বাসা থেকে।
    দেখা হচ্ছে অর্পি দেখা হচ্ছে।
    (চিৎকার করে)

    অর্পা
    কবি সাহেব ছুটছে জানি, আমার সময় ঘড়ি
    উঁকি দিচ্ছে , জানাচ্ছে , আসুন মহারানী
    আপনার রাজা আসছে , সকল বাধা অতিক্রম
    করে আসছে আপনার জন্য। আমার জন্য
    শুধুই আমার জন্য , বুকের ভেতর উদ্বেল
    ঢেউ সমুদ্র খেলা করছে কি আনন্দ সেটা
    অবর্ননীয়।

    লেখক
    জানি কোথাও হয়তো
    ছন্দপতন হচ্ছে, ওদের
    মধ্যেও কি হবে , কিন্তু সেটা
    নির্ভর করে আমার
    ইচ্ছের, না লেখার কৌশল অবলম্বনে!
    কি জানি, ভাবছি
    ঋদ্ধি কি অর্পার জন্য সঠিক
    মানুষ! যাকগে দেখা যাক
    গল্পের গতিপ্রকৃতি
    কোথায় দাঁড়ায়।

    ঋদ্ধি
    পথ আজ উদ্ভট
    হৃদয় তপ্ত তট
    এ শহরে মন নেই
    থেমে আছে ইঁট-কাঠেই
    তুমি শুধু একটা আমার
    আমি শুধুই তোমার।

    এখনো এক ঘন্টা লাগবে, ‘অর্পি শুনছো, আমি আসছি মুঠোফোনের ওপারে দীর্ঘশ্বাস,অস্ফুট
    স্বর আসো।

    অর্পা
    পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে আজ।
    চিনি না জানি না এমন একটি মানুষ।
    নদীর তীর ঘেষে দিগন্তের দিকে চেয়ে আছে
    হঠাৎ একটু তাকিয়ে আমার দিকে মৃদু হেসে
    চোখ ফিরিয়ে নিলো। আমার রাগ হলো
    চিৎকার করে জানতে চাইলাম হাসছেন কেন?
    উত্তর নেই কিছুক্ষণ পরে চেচিয়ে বলে উঠলো নদীরঙিন মনে হচ্ছে আজ হচ্ছে ঐ আরকি।
    জানেন এই নদী আমার জন্য, কিন্তু এতদিন
    শুধু নদী আমার ছিলো জল আমার ছিলনা
    এখন থেকে দুটোই আমার। কাছাকাছি এসে
    বিহঙ্গের পাখির মতো গান গাইলো আপন
    আনন্দে। কিছু বলবার আগ্রহ হলো না
    শুনতে থাকলাম উদভ্রান্তের মতো। এখন অপেক্ষা না প্রতীক্ষা করছি।

    লেখক

    অবশেষে দুটি ছায়া কাছাকাছি আসতেই
    লেখকের ঘুম ভেঙে যায়। উদভ্রান্তের মতো
    বাসা থেকে বেড়িয়ে যায় চলে যায় নদীর
    দারস্থে, পিছনে ফিরে তাকাতেই দেখে
    অর্পার মতো একটি মেয়ে চেয়ে আছে
    তাঁর দিকে ঋদ্ধি মিলাতে পারলোনা , এটা
    কি স্বপ্ন না স্বপ্নের মতো।

    সমাপ্ত
    (পড়ার সুবিধার জন্য পুরো গল্পটি একসাথে)

    3
    2 Comments

Friends

Profile Photo
Taposh Kumer dey
@taposhkumerdey
Profile Photo
MD Sakib all hasan
@mdsakiballhasan
Profile Photo
As Talukdar
@astalukdar
Profile Photo
কাজী ম্যাক
@kazimac414gmail-com
Profile Photo
mohosin Ali
@mohosinali
Profile Photo
Mojib Rsm
@mojibrsm
Profile Photo
Md Abdullah
@mdabdullah
Skip to toolbar