-
কি এক বিষণ্ণতা চেপে ধরে সারা দেহ?!
ভেতর বাহির সব এক করে দেয়!
কি এক বিষন্নতা যার কোন ভাষা নাই,
কিছুতেই বোঝা যায় এর পালস্।
একটা গভীর ক্ষত লালন করে যায় হৃদয়,
না চাইলেই খোঁচা দেয়,
ক্ষত ক্রমস বেড়ে চলে কয়েকশ মাইলফলক।
খুঁজে বেড়ায় কোন এক আদিম বুড়ো থুর থুরে বটের
বাকল আস্বাদিত রস,যার ঔষধিগুণে পাওয়া যেতে পারে নির্বাণ।আমার এসব রাত,
আমাদের এসব রাত,
আমার তোমার রাত,
চোখের নিচে কালি,
কালির ওপর লম্বা করে কাগজ,
কাগজের ওপর হযবরল আমরা প্রত্যেকেই!আমরা কর্পূরের মত বাষ্পীভূত এক একটা বাতাসের কণা
আগুনে পুড়ে অর্থপূ্র্ণ জঞ্জাল থেকে কোন অর্থহীন সমূ্দ্রে।প্রতি নিয়ত আমরা হত্যা করি সম্পর্ক,
মাটি পিষে মেরে ফেলি সম্পর্কের ফিটাস।
ফুসফুস টেনে নিঙরে দেই আদীম শেকড়,
আর যত অস্রাব্য গালাগাল মেরে নিথর অথর্বের মত,
পার করে দেই ইহলৌকিক পুলসিরাত।8 Comments -
Friends
Poly Alam
@butterflywords
Drako Shajib
@drako
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
রিফায়াত নিগার
@refayat-nigar
আনিস কবির
@aniskabir
Ashik Mokami
@ashikmokami
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
Prithula Zaman
@prithula



শিল্পের বিষাদ একেই বলে! শুভেচ্ছা ও স্বাগতম কবি!