Profile Photo

Redwan KhanOffline

  • Redwan-Khan
  • Profile picture of Redwan Khan

    Redwan Khan

    2 years, 1 month ago

    মেষ-গবেষণা-ফিল্ড
    রেদওয়ান খান

    আমি কি তোমারে দিছি ভোট ? বলো , দিছিলাম ?
    দেখাও তাহলে একবার সেই নীল দাগ
    দেখোনি নখের আয়নায়– বিদ্রোহ , রাগ ?
    প্রতিবাদে দেই নাই ভোট ; দেই নাই ঘাম ;
    ব্যভিচারে চারখার করে কেটে নিছো ঠোঁট
    আঙুলের সবগুলো নখ এক কোপে শেষ
    মুখে নাই ভাষা আর আমাদের ; ভ্যাবাচেকা মেষ–
    হ’য়ে গলির কিনারে হাগি– গোল-চোখ-জোট ।

    আঁধারে দাঁড়িয়ে শুনিতেছি– এডিটরস্ গিল্ডঃ
    শনিবারে । শনির দশায় আমাদের কাল–
    কী-রকম মোড়ানো এখন ! দেখো , নপুংসক
    ছয় আলোচক– যেন ’মেষ-গবেষণা-ফিল্ড !’
    হাতে লিপলেট , ছয় গাধা কথার চাঁড়াল
    মুখে তন্ত্রকথা– কী বাহাস ! নাই কোনো শোক !

    4
    3 Comments
Skip to toolbar