-
সবাইকে নববর্ষ ১৪৩১-এর ভালোবাসা । শ্রদ্ধা । তুলট-এর সঙ্গেই আছি। তবে উপন্যাস ও ছোটগল্পের কাজ নিয়ে ভীষণ ব্যস্ততায় একটুখানি আড়াল দরকার ছিল ।
———————————————————————————————————————–কিছু অভিমান
রেদওয়ান খানকিছু অভিমান চুপ হয়ে আছে কচুরির ফুলে
কিছু অভিমান টুপ করে ডুব দিয়েছে কোথায় ?
কিছু অভিমান দোল খেয়েছিল সোনারঙ ধানে-
কিছু অভিমান আষাঢ়ে শ্রাবণে নূপুর বাজায় ।কিছু অভিমান অচিন রাগিনী– হারায় সুদূর
কিছু অভিমান নাম লিখেছিল হলদে পাতায়;
কিছু অভিমান বেহালা-করুণ-গোধূলি-কথন
কিছু অভিমান হয়নি তো বলা কখনো তোমায়।কিছু অভিমান আসমান-ছেঁড়া জোছনা বিধুর
কিছু অভিমান কলঙ্ক-তিলক নীল চাঁদোয়ায়
কিছু অভিমান ভেসেছে ভীষণ নয়নের জলে
কিছু অভিমান খুন হয়েছিল ট্রেনের চাকায়।কিছু অভিমান মাতাল হাওয়া, ভেঙেছে দুয়ার
কিছু অভিমান উড়ে যুবকের ভাঙা রিকশায়
কিছু অভিমান গণজাগরণ– আগুন বাগান;
কিছু অভিমান নবাবপুরের ট্রাফিকে ঝিমায় ।কিছু অভিমান শুকোতে দিয়েছি নদীটির জলে,
কিছু অভিমান ঘাস ফড়িংয়ের রঙিন ডানায়
কিছু অভিমান স্নান করেছিল চৈতের রোদে
কিছু অভিমান চুরি হয়ে গেছে বালক বেলায়।কিছু অভিমান জোছনায় ভেজা শাপলার ফুল
কিছু অভিমান দোলনায় দোলে নাগর দোলায়
কিছু অভিমান ঘুঘু-দুপুরের ভাঙিয়েছে ঘুম;
কিছু অভিমান ঝরেছে ভোরের শিউলিতলায়।কিছু অভিমান মেঘলা দিনের শ্যাওলা উঠোন
কিছু অভিমান পুরনো কাপড়ে সূতো ঝিলমিল
কিছু অভিমান বউচিঁ খেলায় ঝগড়া– মধুর;
কিছু অভিমান– লুণ্ঠিত দুই মনের অমিল!কিছু অভিমান নাম লেখে মহাকালের খাতায়
কিছু অভিমান বন্দি সময়– অধরা মাধুরী
কিছু অভিমান তুমি আর আমিঃ নগর-পাতক !
কিছু অভিমান ভেসে যায় মহাকালের খেয়ায়…10 Comments-
-
-
কিছু অভিমান আসমান-ছেঁড়া জোছনা বিধুর
কিছু অভিমান কলঙ্ক-তিলক নীল চাঁদোয়ায়
কিছু অভিমান ভেসেছে ভীষণ নয়নের জলে
কিছু অভিমান খুন হয়েছিল ট্রেনের চাকায়।- অসাধারণ! কবির প্রতিটা কবিতার পেছনে একটা ভাবনা থাকে। এই কবিতার পেছনের ভাবনাটা জানতে ইচ্ছা করছে। -
-
Friends
নাজমুল হাসান
@nazmulhasan-bdde
অরণ্য
@xoykumar
রবিউল আলম মাজেদ
@majed1997
Masfi K
@masfi-mohammad
ছন্নছাড়া মহাপ্রান
@mihirmilton
বিদৌরা প্রিয়দর্শিনী বারহান
@bedowrapriodarshini
সা দি য়া (নন্দিনী)
@nandini
প্রিন্স ঠাকুর
@princetagorebd
Drako Shajib
@drako


উপন্যাস, ছোটোগল্প-ও শেয়ার করবেন (যরটুকু ইচ্ছা হয়).