Profile Photo

Halima-MolyOffline

  • Halima-Moly
  • Profile picture of Halima-Moly

    Halima-Moly

    2 years, 1 month ago

    কাল বৈশাখি
    হালিমা বিনতে খালেক

    নীল আকাশে মেঘ পরীদের
    ঘন কালো কেশ,
    ছড়িয়ে দিয়ে যাচ্ছে ভেসে
    দেখতে লাগে বেশ।

    বিজলি রানীর রাঙা আলপনা
    মেঘেদের গর্জন,
    কৃষক, শ্রমিক ঘরে চলো
    কাজ করে বর্জন।

    ধমকা হাওয়া দিচ্ছে হানা
    ভাঙছে গাছের ডাল,
    কালবৈশাখীর এমন রূপ
    বড্ড বেসামাল।

    শুরু হলো ঝড়ো হাওয়া
    সাথে শিলাবৃষ্টি,
    আমি তখন ঘরের কোণে
    ছন্দ করি সৃষ্টি।।

    6
    6 Comments
Skip to toolbar