-
মানুষ আসে মানুষ যায়’
_কিশোর কনকযে বিশেষণে কোনো বিশেষত্ব থাকেনা
মন্ত্রমুগ্ধের মতো
সে বিশেষণে খুঁজেছি জাগতিক স্বর্গ।
যে সন্ধিতে বিচ্ছেদ অনিবার্য
সে সন্ধিতেই বুঝেছি
জাগতিক নরক-মর্গ।
মানুষ আসে মানুষ যায়
রেখে যায় স্মৃতি
মানুষ আসে মানুষ যায়
পড়ে থাকে অযাচিত মায়া
পড়ে থাকে বিবর্ণ প্রীতি ||এরপর একদিন আমি আমাকে
সরিয়ে নেবো তোমাদের জীবন থেকে।
তারপর কোনদিন অহংকারীর চোখে
আমি খুঁজবোনা আর আমাকে।
বুকের ভেতর বাঁজবে
অন্ধকারে কবীর সুমন………………….
আগরবাতির গন্ধে আমি
ঘুমাবো লাশের মতন ||আমার আকাশ চোখের মাপে
বুঝলোনা কেউ কোনদিন আমাকে।
আমি বৃষ্টির মতো কাঁদলাম অবিরাম
এই দুনিয়ার মানুষ দেখতে এসে।
অন্তরে সময়ের ক্ষত
থাকুক সবাই যে যার মতো
আমি উল্টোপথেই হাটছি
জীবনের প্রতি অভিযোগ শত ||মানুষের মন অন্ধকার কবর সম
ভেতরে কী চলছে জানা যায়না
আয়না ধরে যায়নি দেখা
প্রতারক প্রেয়সীর কালযামিনীর সুখ
ব্যাভিচারী মুখ’
আমি তারপর আর কোনদিন
আয়নার সামনে দাঁড়াইনি ||একটা জীবন খরচ করেছি
নির্বোধ স্বরণীতে দাঁড়িয়ে……………..
জেনে বুঝে করেছি
মানুষ চেয়ে পাপ’
দেখলাম তো মানুষ আসে মানুষ যায়
কথার পরে কথা হয়
কথা থেকে কথকতা
তারপর আর কোনদিন কথা হয়না।এই সব মানুষেরা
মানুষ বদলায় মন বদলায়
জীবন বদলায় হাত বদলায়
ঠিক যেভাবে পোষাকের ভেতরে
শরীর বদলায় মানুষের ||এরপর একদিন
হাহাকার বুকে মরে যাবো
লাশের সাথে কবরে চলে যাবে
চেনা চেনা মানুষের অচেনা সব স্মৃতি
নিরব প্রতিশোধ
অযাচিত অহংকার’
ঘেন্না এবং ভালোবাসা
এছাড়াও কবে কার বিরক্তির কারণ
হয়েছিলাম
কবে কার কাছে নিজেকে করেছি তুচ্ছ
লাশের সাথে কবরে চলে যাবে সব
মোচন হবে মানুষ চাওয়ার পাপ ||26, May 2024 | Dhaka
2 Comments

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali


কেউ থেমে নেই!
মেঘের মত ছুটে চলে জীবন। কোথায় গিয়ে জানি বৃষ্টি নামায়?