Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • ও লো মাঝি, শক্ত করিয়া হাল ধরিয়ো,
    মাঝ দরিয়ায় তুফান দেখে ভয়ে যেন না ডরিয়ো।
    তোমার ভাঙা বাকা তরী , তবু আশায় গামছা মাথায় বুক বাঁধিয়ো,
    এই ঝড়েতে দম ধরিয়া জোর রাখিয়া হাল টানিয়ো।

    মাঝি একটু খানি তামূক খেয়ো, সাথে শুকনা চিড়া,
    অভাগিনি জানলো নাতো সোয়ামীর কি বা জ্বালা?
    উজান গাঙ্গে বিশম জলে পার করিতে নদী,
    ঘাটে বসে লোকেরে জিগায় , কোথায় আমার সোয়ামী?

    গত রাতে তোমাদের নগরে আর তিনটি গাড়ি চলে যায় ঝড়ের বেগে,
    কার খোঁজে? কার খোঁজে?
    কোথায় সে পলাতক?
    যে তোমায় সুখের আশায় মগ্ন রেখে পালিয়ে গেছে।
    বিরহিনী রাঁধার দুঃখ কে বা বোঝে?
    রাতের বাসী ভাতে তোমার চোখের জল কার তরে ঝরে?
    কিসের আশায় চেয়ে দেখো ওই দূর পরবাসে?
    ক্যান জিজ্ঞেস করো কোথায় সে?
    আসবে না, আসবে না, সে আর।
    তবু সযত্নে খোঁপায় সাজো রক্ত জবা।
    গৃহ সাজাও পরিপাটি করে।
    কিসের আশায়? কিসের আশায়?
    কেন এখনো ওই পোকায় কাটা চিঠি পড়ে আনমনে কাঁদো?
    তারচেয়ে বরং পরিযায়ী পাখির মতো বিমানের ডানায় চড়ে ছুটে যাও ওই বরফের শীতল দেশে।
    এখানে কেউ নেই আপন জন।
    কেউ নেয় না খবর।
    তোমার এলোকেশে শুধু জোনাক লুকিয়ে এক ঘেয়ে শব্দ করে যায়।
    তোমার অতল জলে কেউউ হৃদয় ভেজায় না।
    তারচেয়ে বরং হারিয়ে যাও।

    ও লো মাঝি, শক্ত করিয়া হাল ধরিয়ো,
    মাঝ দরিয়ায় তুফান দেখে ভয়ে যেন না ডরিয়ো।
    তোমার ভাঙা বাকা তরী , তবু আশায় গামছা মাথায় বুক বাঁধিয়ো,
    এই ঝড়েতে দম ধরিয়া জোর রাখিয়া হাল টানিয়ো।

    মাঝি একটু খানি তামূক খেয়ো, সাথে শুকনা চিড়া,
    অভাগিনি জানলো নাতো সোয়ামীর কি বা জ্বালা?
    উজান গাঙ্গে বিশম জলে পার করিতে নদী,
    ঘাটে বসে লোকেরে জিগায় , কোথায় আমার সোয়ামী?

    6
    5 Comments
    • সৈয়দ শামসুল হকের পরানের গহীন ভেতরের কবিতাগুলোর ধাঁচ মনে করিয়ে দিলো। ভালো হয়েছে।

      • আমি আজকে পড়ছিলাম সৈয়দ শামসুল হকের “নূরলদীনের সারাজীবন”

        “আসুন, আসুন তবে, আজ এই প্রশস্ত প্রান্তরে;
        যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে,
        তখন কে থাকে ঘুমে? কে থাকে ভেতরে?
        কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে?
        সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপূত্রে মেশে।”

    • ভাবনাগুলো বিক্ষিপ্ত আর ছন্নছাড়া মনে হল।

Skip to toolbar