Profile Photo

Fazilatun NesaOffline

  • Fazilatun-Nesa
  • Profile picture of Fazilatun Nesa

    Fazilatun Nesa

    • 2 years, 1 month ago

    পানশী,
    ১৭,৮,২৪
    খেয়ালের এক পানশী ভাসে,
    কোন স্রোতে জানা নাই,
    কত স্বপ্ন করে বোঝাই,
    ভাসে পানশী কোন দিশাতে,
    নেইকো জানা এই অবুঝ মনের,
    কোন সমুদ্রে সে দিক হারাবে।
    কত হৈচৈ সর্ব দিকে,
    আমিই একা চুপটি বশে,
    নিখুঁত স্বপ্ন বুনন করি,
    সেই স্বপ্ন যায় না বেঁচা,
    যায় না কেনা,
    শুধু মন নদীতে সাঁতার কাটে,
    সেই নদীতে কখনো জোয়ার ,
    কখনো ভাঁটা।
    এই জীবন একটা ঢেউয়ের মতো,
    তীর ছুঁয়ে সে কোথায় মিলায়,
    নেইকো জানা কোন গহীনে,
    সে আর কোনদিন কি আসে ফিরে,
    তার সেই চেনা তীরে।
    -fnesa

    12
    7 Comments
Skip to toolbar