-
অভ্যাসের বশেই প্রতিদিন লিখি। জানি না হয় কি না। আমি নিতান্তই মূর্খ। জ্ঞান এর পরিধি সীমিত। তুলট এ এক্সময় বিক্রমাদিত্য নামে যোগ দিয়েছিলাম। জানতে চেয়েছিলাম এখনকার সাহিত্যিকেরা কেমন লিখছেন, তাদের ভাষা এবং চিন্তা চেতনা কেমন ? পরে নিজেই নিজের নিজস্ব নামে লিখতে শুরু করলাম। তার আগে যে লিখতাম না তা নয়। তবে তা কারো সামনে প্রকাশ করতাম না। যা হোক প্রায় তিন বছর তুলট প্লাটফর্মটিতে আছি। বলতে দ্বিধা করবো না অনেকের লেখা পরেই ঈর্ষা জাগে। অনেকের অনুপ্রেরণা নতুন করে লেখার অনুপ্রেরণা জাগায়। এ যেন সত্যি এক তীর্থ যার থেকে দূরে থাকা যায় না। সকলে ভাল থাকবেন। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আর বেশি বেশি করে লিখুন। পাঠকের তৃষ্ণা মেটানোর দায়িত্ব সকল লেখকের। আমরা চাতকের মতো একটি ভাল লেখার জন্য অপেক্ষা করি। শিল্পকলা হল আত্মার খোরাক। সে হৃদয়কে পরিশুদ্ধ করে। মনকে করে সচেতন এবং তীক্ষ্ণ। ধর্মীয় অনুশাসন যেমন মানুষের বাহ্যিক পরিসুদ্ধ করে ঠিক একই ভাবে শিল্পকলা মানুষের মনকে পরিশুদ্ধ করে। কথা শুনে হয়তো হাসবেন। কিন্তু পৃথিবীতে প্রচলিত সকল ধর্মে শিল্পকলাকে ব্যবহার করা হয় আত্মার পরিশধনের জন্য। হোক সে জিকির, হোক সে কাওয়ালি, প্রার্থনা সঙ্গীত, নিবেদন নৃত্য অথবা কবিতা। অধমের কথা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জানি এখনো ছন্দে কাঁচা, বানানে ভুল করি, যতি চিনহের ব্যবহারে অবুঝ। কি করবো জীবনে একটু ভুল ভ্রান্তি না থাকলে জীবনের স্বাদ পাওয়া যায় না। আবারো সকলের জন্য শুভকামনা। সকলে ভাল থাকবেন।
জয়তু তুলট।7 Comments-
-
বন্ধু, আপনার মুক্ত মনের ভাবনাগুলো জেনে খুব ভালো লাগলো ! আমার এখনো মনে আছে প্রথম যেদিন আপনার লেখা পড়ি সেদিনের সুখানুভূতিটা ! আপনার লেখায় সর্বদা যে গাড় বিষাদ ও গভীর জীবনবোধ খুঁজে পাই তা সত্যি অনন্য ! নিরলস ভাবে আপনি আমাদের দিয়েছেন একের পর এক চমৎকার সব অনুবাদ ! এই জন্যে আপনার কাছে আমি চির কৃতজ্ঞ, অনেক ভালোবাসা ও শুভ কামনা রইল মঞ্চবন্ধু !
-
বিক্রমাদিত্য নামটা কিন্তু আমার ভীষন পছন্দের ছিল। যে ক’জনের লেখা তুলটে নিয়মিত এবং যাদের লেখা দেখলেই আমি নড়েচড়ে বসি একটা আলাদা এক্সপেক্টেসন নিয়ে আপনি তাদের মধ্যে অন্যতম। বিশ্ব সাহিত্যের কতটুকুই বা আমরা জানি ! তবু তার কিছু অংশ আপনি যে তুলটে নিবেদন করছেন সেটা পাঠক হিসেবে একতা বিরাট প্রাপ্তি। আর আপনার মৌলিক লেখাগুলোও কোন অংশে কম যায় না, আমি বরং সেগুলোকেই এগিয়ে রাখবো। এভাবেই আরো সমৃদ্ধ হোক তুলট পরিবারকে।
-
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


কবি কে অনেক শুভকামনা, আপনার লেখা আসলেই প্রশংসনীয়।