Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • প্রেম এবং ঘোড়াগুলি- ইনটেমা
    ন্যাটালি হ্যান্ডাল
    [ অনুবাদ ]

    একশোটি দীর্ঘশ্বাস বিভক্ত করে বাতাসকে,
    যখন আমি হেলান দিয়ে বসি,
    এবং খুঁজে নেই একমাত্র পাইন বৃক্ষ।
    এখন কি আগে নাকি দেরি হয়ে গেছে?
    এখন কি বসন্ত বাতাস বয়ে যায় নাকি ভীষণ দহনকাল?
    ফসলের ন্যাড়া ক্ষেত। বসন্ত আসছে।
    ঘোড়াগুলি সবদিকে দাপিয়ে বেড়াচ্ছে।
    তৈরি করছে একটি স্বপ্নদৃশ্য।
    আমি জানি না তাদের কিভাবে ডেকে আনতে হয়,
    তাই আমি উঠে দাঁড়াই, দেখি কিভাবে তারা আমাকে অতিক্রম করে।

    প্রথমবার যখন আমি ঘোড়ায় চরেছিলাম,
    তখন আমার শরীর খুঁজে পায় অগ্নির সঙ্গী।
    বাতাস চিড়ে এগিয়ে যাওয়া, কি প্রবল আনন্দ।
    আমার পায়ে পাশে তার ক্ষত চিনহ রেখে যায়,
    আস্তাবলের প্রহরী বলেছিল, তা হল ভালবাসার চিনহ।
    ফিরে আশার প্রেরণা- নিজের মনে করা।

    যাই হোক না কেন, প্রস্থান হল হাজার কষ্টে সরিয়ে রাখা,
    বুকের ভেতর চাপা পাথর, সেই ফিরে আসার বাসনা, তবু না আসা, সেই গ্রামে,
    যে গ্রামের কথা আমরা কখনই ভুলে যেতে পারি না।

    রাফায়েল এসেছিলো ইউরেশিয়া থেকে,
    আমি তার ভেতরে দেখেছিলাম,
    যুদ্ধ জয়ের ইতিহাস আর সংগ্রাম,
    একটি খড়ের শুকনো মাঠ, একগাদা সত্য, একটি নিঃসঙ্গ ধ্বনি,
    আমি তার চোখে দেখেছিলাম, আমাকে নিয়ে যাওয়ার করুন আকুতি।
    সে কিছু একটা স্বীকার করতে ভয় পাচ্ছিল।
    সে ভয় পাচ্ছিলো লালসাকে,
    সে কোথা থেকে এসেছে অথবা আমি কে,
    তা আমদের দুজনকেই বিব্রত করে।

    আমি জানতাম সে অন্যদের মতো নয়, তার চলা দেখেই বুঝেচিলাম,
    কোন বিরতি ছাড়াই,
    কোন ছন্দ ছাড়াই,
    কোন বাঁধা ছাড়াই,
    কোন সহজতা ছাড়াই।
    তাকে শুধু বলা হয়েছিল এ পৃথিবীতে কিভাবে চলতে হয়।
    সে তাই করছিলো।
    সে জানত এ পৃথিবীতে কিছুই তার নয়।
    সে একদিন আমার কাছে আসলো,
    সেটি ছিল এক নির্জন দুপুর,
    আমি বিচলিত না হয়ে দাঁড়িয়ে ছিলাম।
    এবং আমরা শিরোনামহীন গান শুনছিলাম।
    চষে বেরাচ্ছিলাম পৃথিবী জুড়ে যেন তা জাতেয় সঙ্গীত,
    নয় কোন নির্দিষ্ট দেশের।

    সে আমার কাছে ছিল অপরিচিত,
    যেন সকল শস্য ক্ষেত্র তার অধিকারে,
    প্রতিদিন সে একটি নদীর কাছে যায়,
    আর দাঁড়িয়ে থাকে পাঁচ ফুট দূরে।

    4
    2 Comments
Skip to toolbar