Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    1 year, 9 months ago

    কনকের গান শুনতে হবেনা’
    _কিশোর কনক

    যদি কখনো খারাপ হয় মন
    জীবন বুঝতে শুনো কবীর সুমন।
    যদি কখনো মনে পাও ব্যাথা
    বাঁচতে শেখাবে তোমায় নচীকেতা।
    আসলে হঠাৎ মনে দুঃখের মাতম
    শুনো অন্জ্ঞন দত্ত এবং প্রীতম।
    জমলে মনে সন্দেহ বা অবিশ্বাস
    হাসতে শেখাবে নকুল বিশ্বাস।

    কনকের গান শুনতে হবেনা……………………….
    চোখ বুজে শুনো লালনের গান।
    আমি মানুষের মিছিলে হারিয়ে গেছি…………….
    রাজপথে অবরোধ বিপন্ন প্রাণ♪|

    একেলা লাগে যদি কখনো তোমার ভীষণ
    শুনো রবী-নজরুল গীতি।
    জানলা খুলে চেয়ে থেকো সুদুর আকাশে
    মনে পড়বে আমার স্মৃতি।
    বুকের ক্ষত সারাতে মৌসুমী ভৌমিক
    জাগবে তোমার সাথে বিষন্ন রাত।
    তোমার অনুভবে থাকবো আমিও জেনো
    থাকবে জেগে আকাশে রুপালী চাঁদ♪|

    অভিমান জমে যদি হঠাৎ ঐ মনের কোণে
    শুনো লোপামিত্র’র গান।
    কখনো হাটো যদি রেললাইন ধরে
    বাঁজবে প্রাণে আজম খান।
    শুদ্ধতা এনে দেবে পার্থ বড়ুয়া
    ক্লান্ত রোদে বাপ্পা মজুমদার।
    শেখ বিকেলে শেখ ইসতিয়াকের গানে
    ফিরবে হয়তো আসিফ আকবর♪|

    বিতৃষ্ণা আসে যদি কারো অবজ্ঞা অবহেলায়
    শুনো রুপঙ্কর বাগচী।
    ইহকাল পরকাল ভেবে এলে জল চোখে
    প্রভাতে শুনো তুমি বারী সিদ্দিকি।
    অহংকারী হলে ন্যান্সির গান শুনো
    শীতল হবে ঐ হৃদয় জমিন।
    ভুলেও তাদের গান শুনোনা যারা
    মানুষের গানে ডাকেনি সূদিন♪|

    𝟏𝟏:𝟎𝟎 𝐩𝐦 𝐒𝐚𝐭’𝐝𝐚𝐲 𝟐𝟑, 𝐃𝐞𝐜𝐞𝐦𝐛𝐞𝐫 ②⓪①⑨
    𝐌𝐨𝐠𝐛𝐚𝐳𝐚𝐫,𝐃𝐡𝐚𝐤𝐚
    [গানের কবিতা]

    6
    1 Comment
    • এত সুন্দর করে প্রতিটা শিল্পির গানের বিশেষত্ব তুলে ধরেছেন ! খুব ভালো লাগলো।

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar