-
টাকা দিয়ে মন যায়না কেনা’
_কিশোর কনকটাকা দিয়ে মন যায়না কেনা
তুমি পারোনি আমিও না
টাকা দিয়ে দেহ-মানুষ পাবে
সেখানে কোনো মন থাকেনা♪|টাকায় তুমি কিনতে পারো
এসি গাড়ি-বাড়ি এসব
টাকায় তুমি কিনতে পারো
উপহার সামগ্রী সব।
টাকা দিয়ে কেনা যাবে
পণ্য যতো সুপার শপে
টাকা দিয়ে কেনা যাবে
লোভী নারীর দেহটাকে।
ভেবে দ্যাখো সেই দেহতে
সত্যি কোনো মন থাকেনা♪|টাকায় তুমি কিনতে পারো
নমিনেশন ভোটে জেতার
টাকায় তুমি কিনতে পারো
হয়তো কিছু লোভী ভোটার।
টাকা দিয়ে কেনা যাবে
কিছু মানুষ ভোটের মাঠে
টাকা দিয়ে কেনা যাবে
কিছু মানুষ টাকার মাপে।
ভেবে দ্যাখো সেই টাকাতে
মানুষের কোনো গুণ থাকেনা♪|টাকা দিয়ে কিনতে পারোনা
পূন্য যতো ইহকালে
টাকা দিয়ে কিনতে পারোনা
বিধির লেখা সুকৌশলে।
টাকা দিয়ে কেনা যাবেনা
প্রেমিকার সে বিয়ের শাড়ি
যে শাড়ি পড়ে প্রেমিকা
আসবে চলে তোমার বাড়ি।
ভেবে দ্যাখো মন এই টাকাতে
ঐ প্রেমিকা যায়না কেনা♪|টাকা দিয়ে কিনতে পারোনা
ধর্ম কারো দুনিয়াতে।
টাকা দিয়ে কিনতে পারোনা
জীবন কারো চিকিৎসাতে।
টাকা দিয়ে কেনা যাবেনা
আমার নীতি গানের ভাষা
টাকা দিয়ে কেনা যাবেনা
কনকের মন ভালোবাসা।
ভেবে দ্যাখো টাকার পাহাড়
কবরে নিয়ে যাওয়া যাবেনা♪|[গানের কবিতা]
22, ꜱᴇᴘᴛᴇᴍʙᴇʀ || ᴅʜᴀᴋᴀ ②⓪②④𝐒𝐢𝐠𝐧𝐚𝐭𝐮𝐫𝐞
𝐋𝐲𝐫𝐢𝐜𝐢𝐬𝐭𝐬&𝐓𝐮𝐧𝐞𝐫—————-2 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 24 September 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali


চমৎকার লিখেছেন