-
দেশটা কোথায় যাচ্ছে সুবোধ?
_কিশোর কনকদেশটা কোথায় যাচ্ছে সুবোধ?
পালাচ্ছে কী বিবেক বোধ
রাষ্ট্র এখন যাচ্ছে কোথায়
দ্রব্যমূল্য ভীষণ কাঁদায়
আগেও কাঁদাতো যেমন
আমরা যারা বেসরকারী
জোটেনা ভাত তরকারী
এখনো সেই একই জীবন
আগের মতো জীবন যাপন
আমরা সে নির্বোধ♪||ফেরেস্তাও মন্ত্রী হলো-
আমরা খুশি হলাম জেনে
এখন দেখি ফেরেস্তারা
ব্যর্থ সকল অভিযানে।
কোথায় তোমার জবাবদিহি
ব্যবসায়ী সব দেশের রাজা
তোমাদের গুনছে কোথায়
তোমরা বাধ্যগত প্রজা।এখনো সেই আগুন বাজার
তোমাদের গরীব প্রজার
বাড়ছে শুধু ক্রোধ♪||এদিকে সেই ফ্যাসিবাদের-
শেকড় বাকড় হচ্ছে জমা
তাই যদি শহীদেরা
করবেনা তোমাদের ক্ষমা।
তোমরা তাদের দালাল কিনা
করছে মানুষ সন্দেহ
বিশ্বাস কী মুখের কথায়
কাজ দিয়ে তা প্রমান করো।এখনো সেই রাত পোহালে
শাহবাগ দখল চলে
এ কোন অবরোধ♪||[গানের কবিতা]
20, 𝐎𝐜𝐭𝐨𝐛𝐞𝐫 𝟐𝟎𝟐𝟒 ||
𝐌𝐨𝐡𝐚𝐦𝐦𝐚𝐝𝐩𝐮𝐫,𝐃𝐡𝐚𝐤𝐚
©𝗞𝗶𝘀𝗵𝗼𝗿 𝗞𝗮𝗻𝗼𝗸1 Comment

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
শাহরিয়ার।
@shahiar
Drako Shajib
@drako
Taposh Kumer dey
@taposhkumerdey
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas

তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 23 October 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!