-
হারিয়ে যাওয়া দিনে,
১১,৩১,২৪
সখি, সেই ওলি গোলিতে,
মনে মনে ঘুরিরে,
যেখানে শৈশব গেছে হারিয়ে,
লেইস ফিতা ওয়ালার ডাক শুনে
লাল ফিতে চুড়ি কিনবো বলে,
আর দুপুরের ঘুম হতো নারে।
বলতো সখি বাতাসা তোর লাগতো কেমন,
বাবা চাচার কাছে বায়না ছিলো
হাটে গেলে আনতে হবে গরম জেলাপী।
চালতার আচার,কতবেল মাখা
আম আমরুজের ঘ্রানে,
জীবনেটা ছিলো কি দারুন আহারে।
গভীর রাতে শিয়ালের ডাকে,
ভয় যেতো চলে মাকে জড়িয়ে ধরলে,
কখন যে ঘুমিয়ে যেতাম,
ঘুম ভাঙতো খুব ভোরে,
শিউলি ফুলের সৌরভে।
সখি মনে পরে তুই আর আমি,
কত ছুটে বেড়িয়েছি,
খালি পায়ে শিশির ভেজাঘাসে,
মাটির সেই শিতলতায়
আজও মাটির কাছেই টানেরে,
জীবনের দীর্ঘ পথ চলতে চলতে,
পেছনের দিকে তাকিয়ে,
কতো ভালো লাগা আজ মনে পরে
তাই তো বর্তমানে কোন আফসোস নেই যে,
শুধু ফেলে আসা দিন গুলো,
আর ফিরে পাবো নারে।– fnesa
5 Comments
Friends
Syed Farah
@syedfarah
abrar
@abrar
মোঃ সাইফুল ইসলাম
@saif007
সা দি য়া (নন্দিনী)
@nandini
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
Halima-Moly
@halima-moly
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel
Borno
@biborno
আমীর হামজা (লাম)
@amit


লিখাটা পড়তে পড়তে সেই শৈশবে হারিয়ে গিয়েছিলাম।খুব ভালো লাগল প্রিয়। আসলে সময় স্বল্পতার জন্য সবার মিষ্টি মধুর লেখাগুলো পড়া হয়ে উঠেনা। যখনই একটু সময় পাই তখনি আসি তুলটে।শুভকামনা রইল।