Profile Photo

Fazilatun NesaOffline

  • Fazilatun-Nesa
  • Profile picture of Fazilatun Nesa

    Fazilatun Nesa

    • 1 year, 12 months ago

    মুখোশ
    ১৩,১১,২৪
    এই ব্যস্ত শহরের,
    ব্যস্ততার মাঝে আমিও হারাতে চাই,
    মুখ আর মুখোশের রঙের মেলায়,
    আমিও আমার মুখোশ টা খুঁজে বেড়াই।
    পিচ ঢালা রাস্তার এক কোনায়,
    অযত্নে বেঁচে থাকা গাছটি
    এখন সুবিশাল বট বৃক্ষ,
    তার বুকে লুকিয়ে আছে,
    এই পথের অনেক গল্প,
    আমি সেই অজানা গল্পের
    লেখক হতে চাই।
    প্রচন্ড শীতে পক্ষী যুগল,
    রোদ ওঠার অপেক্ষা করে,
    দূরে কোথাও আহারের খোঁজে,
    যেন তারা উড়তে পারে,
    আমিও তো অপেক্ষায়,
    কত কাল ধরে,
    সেই রকম নরম রোদের।
    অক্সিজেনের অভাবে মুমূর্ষ শহর,
    বেঁচে থাকার প্রতিযোগিতায়,
    মানুষ ভুলে গেছে,
    নিঃশাস নেবো কি, নেবো না,
    কিন্তুু আমিতো নিঃশ্বাস নিতে চাই।
    -fnesa

    6
    3 Comments
Skip to toolbar