-
বৃদ্ধ গাছ,
১২,১৩,২৪
জানি না কেনো এই অন্তর,
কোন বৃদ্ধ গাছের কোঠোর খোঁজে,
সেই গাছের শেকড় গুলো,
কোন সচ্ছ ঝর্ণার,
কুল ঘেসে চারিদকে ছড়িয়ে আছে।
সেখানে সব সময়,
এক ভেজা প্রশান্তি বিরাজ করে,
সেই প্রশান্তি কোথাও মেলেনা,
যা আত্মার গভীর কে উর্বর করে,
ভাবতে শেখায় অজানা কে।
কিন্তুু এমন শত বর্ষিও বৃক্ষ
কোথায় আছে, কোথায় তার ঠিকানা।
এখন তো সময়টা ধুলাময়,
মন গুলো সব,
অশান্ত ঘোড়ার খুরের সাথে বাঁধা,
কেউ অন্তরের গভীর কূপ ছেঁচে না,
তাই তো মনগুলো আজ অপরাধী,
অপরাধে মায়াজালে আটকে আছে,
কতো সচ্ছ মুক্ত দানা।
আমি একান্ত নিস্তার চাই,
যন্ত্রের এই কালো রাজত্ব থেকে,
একটা সাদা পায়রার মতো,
ঘর বাঁধতে চাই,
সেই বৃদ্ধ গাছের সুউচ্চ ডালে।
-fnesa3 Comments
Friends
তিতা ফুল
@nadia1
naznin shamim
@nazninshamim
Drako Shajib
@drako
সোহেল রানা
@rocketmondol
ছন্নছাড়া মহাপ্রান
@mihirmilton
খান মোঃ এমদাদুল হক নিসু
@khannisu
খালেদা আক্তার
@khaledaakhter
Shahriar Hossain
@shahriarhossain
নূরুল আমিন সোহাগ
@aniketprantor


তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 15 December 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!