Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    1 year, 5 months ago

    ক্যালেন্ডারে শেষদিন (২)
    _কিশোর কনক

    আমার \ মাথার ভেতর
    সপ্ত প্রহর-ঘুরতো এক দুনিয়া।
    ঘর বাঁধিবার স্বপ্ন দেখা
    ভুল মানুষকে নিয়া।
    মিথ্যে দেখা স্বপ্ন শুধু
    সে আজ কারো পল্লীবধু
    বিচ্ছেদ শোক বাংলা নাটক-দুঃসহ দূর্দিন।
    হয়তো জানেন আদম-হাওয়া
    কার হবেনা কারে পাওয়া
    ভাবতে ভাবতে আজ দেখি
    ক্যালেন্ডারে শেষদিন♪|

    রঙ চটেছে চার দেয়ালে
    জমছে ধুলো সিলিং ফ্যানে
    ফাসির রশি শীতের চাদর-চিনবে কী দেখলে?
    দেখছি নারী ব্যাভিচারী
    শেষ ফাগুনে ছাড়াছাড়ি
    কেন কারো কান্না-আদর ঐ গায়ে মাখলে?

    রঙ চটেছে গান কবিতায়
    জমছে ধুলো স্মৃতির পাতায়
    উল্টো করে ঝুলছে ঘরে-রাজকন্যার ছবি।
    ব্যস্ত ঢাকায় একলা বাঁচি
    একলা ঘরে কান্না হাসি
    কাংখিত নারীকে জানি-পায়না ব্যর্থ কবি।

    যে রুপ নিয়ে করলে বড়াই
    সে রুপ পুড়ে পুড়ে হবে ছাই
    আসবে ফাগুন বসন্ত আর-ডুববে জীবন বেলা।
    রাখবো মাথা কারো বুকে
    কাঁদবোনা সাদাফুলের দুঃখে
    শেষ হবে কনকের গানে-বেলা শেষের খেলা।

    [ গানের কবিতা ]

    25 December 2024 ||Dhaka
    𝗦𝗲𝗮𝗿𝗰𝗵 𝗖𝗼𝗱𝗲 : 𝐿𝟢𝟢𝟢𝟢𝟢 376
    ©Labonnow Entertainment

    4
    1 Comment

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar