-
“গাঁয়ের বধূ”
-জান্নাতুল
*********************গাঁয়ের বধূ রাঙা ভোরে,
নদীর ধারে যায় যে ঝোরে।
গাগরিতে তোলে জল,
হাসি মুখে সোনার টল।
ধানের ক্ষেতে সোনার সুর,
শিশির ঝরে নীলের নূর।
বধূর হাতে কাজে ছন্দ,
ঘরকন্নায় শিল্প বন্দ।
হাঁসের মতো চলে ধীরে,
চোখে স্বপ্ন লুকিয়ে রাখে,
সন্তান যদি শেখে কিছু,
আকাশ নীলে ডানার পিছু।
বধূর হাতে গুণের জাদু,
হাসির মাঝে লুকায় কিছু,
সংসার তার ছোট্ট নীড়,
তাতেই বাঁধা ভালোবাসা তীর।
তাঁতের কাঁথা, কাঁসার থালা,
হাতে তোলে সংসার বালা।
কাজের মাঝে স্বপ্ন জাগে,
কন্যা যেনো পিছিয়ে না থাকে।
বধূ বলে, “পড়িস বাছা,
শিক্ষা তোর’ই মায়ের আশা।
জীবন মানে শুধু নয়,
সংসার যে বড় বাঁধা ময়।”
কন্যার ঘটে বুদ্ধি ধরে,
শিখতে বসে মায়ের কোলে,
বধূ’র কথা মাথায় রেখে,
পথ চলে সে আলো মেখে।
গাঁয়ের বধূ রবে নাকি,
শুধুই ঘরের আঁধার বেদী?
জ্বালবে সে বিদ্যার দীপ,
সোনায় মোড়া আগামীর ছিপ।।[১৭.০৩.২০২৫]
2 Comments
শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi
Daulatpur,Khulna
♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।
শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।
২০০০ সালে সাঁকো প্রকাশনি থেকে “কবি”হিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে ‘কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নাম“বনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ।
ই-মেইলঃ [email protected]
Friends
Nahar moyna
@moyna
ABDUL KADIM SHAHED
@abdulkadimshahed
জে এস এম অনিক
@00anik
মাজেদুল হক
@birohikobi
এফ. আর. মাহদী
@frmahedi
স্নিগ্ধ ধূম্রাক্ষর---
@subaiya-aymaan
হেমায়েত হোসেন হিমু
@himu68hgmail-com
মামুনুর রশিদ
@mamun01722525933gmail-com
তাহমিনা মোরশেদ
@rbtm796923t


গ্রাম-বাংলার একটা ঝলক ছুয়ে গেলো। মুগ্ধ হলাম।