Profile Photo

Md shohag ranaOffline

  • shohag9011
  • Profile picture of Md shohag rana

    Md shohag rana

    1 year, 1 month ago

    — ব্যস্ত পৃথিবী, আর আমি :-
    ————————————-
    শহর জেগে ওঠে শব্দের উল্লাসে,
    আমি হারাই নিঃশব্দ আকাশের পাশে।

    চোখে স্বপ্ন জ্বলে হাজার মানুষের,
    আমার চোখে শুধু থেমে থাকা ভোর।

    সব ছুটে চলে গন্তব্যের খোঁজে,
    আমি বসে থাকি সময়ের সন্ধিক্ষণে।

    নদীও পালায় স্রোতের টানে,
    আমি দাঁড়িয়ে থাকি নিরব কূলে।

    হাসির উৎসবে মাতোয়ারা জনতা,
    আমি একা গাই নিঃশব্দ ব্যথা।

    তারা চায় জয়, আমি খুঁজি শান্তি,
    ভিড়ে নয়, আমি ভালোবাসি একান্তি।

    যেখানে পুরো পৃথিবী টা ব্যস্ত,
    আমি সেখানে নিথর।

    🪄 মোঃ আল-আমিন হোসেন 🪄

    2
    1 Comment
    • তারা চায় জয়, আমি খুঁজি শান্তি,
      ভিড়ে নয়, আমি ভালোবাসি একান্তি।…………………… চমৎকার।

Skip to toolbar