-
ঘাসফুল আর নীহারিকা
এক আকাশ তারাদের নিচে আমি চেয়ে দেখি মহাজাগতিক মহাশ্মশান,
মৃত নীহারিকা তবু আলো জ্বালে মৃত্যুর পরে সহস্রাব্দ অবধি।
চেয়ে দেখো, ঐ সবুজাভ প্রান্তরে কিভাবে বেড়ে ওঠে ঘাসফুল – অলক্ষ্যে, অযত্নে,
তবু তার সৌরভ এখনো নিয়ে আসে বসন্তের ভালোবাসার সৌরভ।
রাতের অন্ধকারে পরাগ রেণুর মতো ভালোবাসা নিবেদন করে ঘাস ফুল।
মৃত নীহারিকা দেয় আলোক গুচ্ছ।
মৃত নীহারিকা আর অযত্নের ঘাসফুল চুপি চুপি রচনা করে- জীবনের অপার্থিব ঐশ্বরিক মধুরতম সঙ্গীত।
কারণ ভালোবাসাই শাশ্বত-অমর, অজড়।
যখন সব কিছু প্রলয়ের পর- নিরবিচ্ছিন্ন নীরবতা আর শূন্যতা-
তখন ভালোবাসা জেগে থাকে আলোর মতো, জল বিন্দুতে প্রতিফলিত প্রতিবিম্বের মতো সুমধুর- অজস্র স্মৃতি বুকে নিয়ে নিরন্তর অপেক্ষায়।
এভাবেই কালের আবর্তে লুকিয়ে থাকে তারাদের সাথে ঘাস ফুলের জৈবিক ভালোবাসা।8 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 21 May 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
Friends
Nadia Rifat ritu
@ritu
Taposh Kumer dey
@taposhkumerdey
হুসেন মোহাম্মদ সারোয়ার সাঈদ
@hm-saroar-saied
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মো: নাজমুল আখতার
@faith
জান্নাতুল ফেরদাউস
@ferdawsejannatul343gmail-com
সাব্বির হোসেন।
@shadowhunter3d
প্রাপ্তি রোজারিও
@praptirozario
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com



বাহ! চমৎকার