-
একটা স্বাধীন পৃথিবী
২০,৫,২৫তীরে বসে কখনো,
সমুদ্রের উন্মাদনা অনুভব করা যায় না,
তাহার কঠিন তরঙ্গে টিকে থাকতে হলে,
শুধু এক বুক সাহসের প্রয়োজন।
কঠিন ঝড় হওয়ার রাতে,
মশাল হাতে বাহির হবে কোন অবুঝে,
বাহির তো সেই হবে,
যাহার অন্তরে গন্তব্যে পৌঁছাবার,
আদম্য ইচ্ছার বাতি জ্বলে।
স্থির মন পাহাড়ের চূড়ায় ঘর বানাতে চায়,
আকাশকে হাত দিয়ে ছোয়ার,
বাহানা খুঁজে বেড়ায়,
নিত্য পাখির ডানায় ভর করে,
যেখানে মন চায় উড়ে বেড়ায়
মনকে এক স্বাধীন পৃথিবীর স্বপ্ন দেখায়,
যেখানে অসুস্থ ক্ষুধার্ত শিশুর,
কান্না শোনা যায় না,
তরুণ আর বৃদ্ধের,
মলিন মুখ দেখা যায় না।
-fnesa3 Comments
Friends
তিতা ফুল
@nadia1
naznin shamim
@nazninshamim
Drako Shajib
@drako
সোহেল রানা
@rocketmondol
ছন্নছাড়া মহাপ্রান
@mihirmilton
খান মোঃ এমদাদুল হক নিসু
@khannisu
খালেদা আক্তার
@khaledaakhter
Shahriar Hossain
@shahriarhossain
নূরুল আমিন সোহাগ
@aniketprantor


মন এখনো একটি স্বাধীন পৃথিবীর স্বপ্ন দেখে…………………… চমৎকার কবিতা।