-
তোমার আমি
তুমি তৈরি থেকো, এবার এসে যাব আমি
যে কোন সময়, যে কোন বকুল ঝরার আগে
বুঝলে কনা,
আকাশলীনা
যাবো দূরে, নৈঃশব্দের দূর নগরীতে
এক বিস্ফোরিত আবেগ ছুটে বেগে
বিলীন হতে তোমাতে শেষ বিন্দুতে
গভীর রাতে ধরণী নিস্তব্ধ হলে
শুরু হতে শেষ ভাবতে ভাবতে
তন্দ্রায় হারিয়ে যেতে যেতে
মলীন মুখে সামনে এলে
কেন এত বিষণ্নতা, কেন দুঃখ ঘীরে?
জাননা? জলে ভরা ঐ আঁখি
শত সহস্র আঘাতে ফেটে পড়ি আমি
আমার সব আমল তোমাকে দিতে রাজি
তবু কেঁদোনা তুমি
ভেবেছো না বলা কথা বুঝিনা আমি ?
তোমার স্মৃতি নিয়ে, শিরঃ নুয়ে পথ চলা আজো
ধরীত্রির গ্রীষ্ম, বর্ষা, শীত সবই প্রবহমান নিয়ত
শুধু নেই তুমি, নেই বেঁচে থাকার এতটুকু প্রয়োজন।1 Comment
Friends
Drako Shajib
@drako
ফারদিন ইসলাম উইনমি
@winme
Abcde gh.
@abcdegh
আফতাবুল ইসলাম মেহরাব
@meherab1
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
খান মোঃ এমদাদুল হক নিসু
@khannisu
ছন্নছাড়া মহাপ্রান
@mihirmilton
এ.আ.শ্রাবণ
@shawonarfatalamgmail-com
মোঃ আবুল কালাম আজাদ
@akazad6975gmail-com

আপনার এই কবিতাটি একেবারেই হৃদয়ছোঁয়া। এখানে অপেক্ষা, বিষণ্নতা, বিচ্ছেদ আর অশেষ ভালোবাসা মিলেমিশে এক আবেগঘন স্রোত তৈরি করেছে।