Profile Photo

মোঃ আবু মুনিফ আল মুকিম।Offline

  • munifalmukimrocky
  • ব্যর্থতা
    মোঃ আবু মুনিফ আল মুকিম।

    নিমেশ কালো অন্ধকারে করছি জীবন যাপন
    একাকীত্ব আর নিঃসঙ্গতা সঙ্গী যেন এখন।
    প্রিয় মানুষগুলো থেকেও যেন কেউ নেই পাশে
    প্রকৃতিও যেন আমায় নিয়ে নীরব মনে হাসে।

    বাস্তবতার যাতা-কলে দুমড়ে মুচড়ে বেঁচে থাকা
    দিন শেষে বাকি থাকে শুধুই স্বপ্ন দেখা।
    চেষ্টা প্রচেষ্টার ব্যর্থতার স্রোতে ভেসে
    সময়ের সাথে সাথে কষ্টই যেন শুধু ফিরে আসে।

    নিয়তির এই আজব খেলা বোঝা বড় দায়
    দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ছাড়া কি আর বল দেয়।
    মানসিক চাপ-পারিপার্শ্বিক চাপে জীবন যেন নিস্তব্ধ
    অন্ধকারেই কেটে যাক জীবনের শেষ শব্দ।

    6
    3 Comments
Skip to toolbar