Profile Photo

Quazi Mustak AhmedOffline

  • mustak
  • Profile picture of Quazi Mustak Ahmed

    Quazi Mustak Ahmed

    • 1 year ago

    দূরে কোথাও

    দূর থেকে ভেসে এল এক অপার্থিব কান্না
    প্রায় দুপুর বেলা থমকে দাড়িয়ে
    বোঝার চেষ্টায় স্থানুর হয়ে
    হ্নদয়ের গভীরে তা পৌছে সহস্র আঘাতে
    এ তো আর কেউ নহে, প্রিয়তম মোর!
    তোমাকে ছেড়ে, তোমার তাদেরকে ছেড়ে
    যেতে হচ্ছে বহুদূর রুজির সন্ধানে
    তাই কি এ করুণ বিলাপ বাতাসে ভেসে?
    নিয়তির নির্মম আঘাতে বিচলিত আমি
    জীবনের গতি ফিরে পেতে হয়রান
    শেষে থেকে শুরু করতে প্রাণান্ত চেষ্টা
    আমার পৃথিবীতে তুমি থাক সাথে
    থাক শেষ শ্বাসে পরম তৃপ্তিতে
    আমার জন্য আমি নেই
    অস্তিত্বটা রেখেছি শুধু তোমার তাদের জন‍্য।

    1
    1 Comment
    • প্রেমিকের অর্থনৈতিক প্রয়োজন (রুজির সন্ধান) এবং আত্মত্যাগের সংকল্প করুণ আবেগে মিলেমিশে চমৎকার উপস্থাপনা।

Skip to toolbar