-
আজব ফুল (গজল-না’তে রাসূল)
হাসিব মাহমুদ (দিপু)
মক্কাতে ফুটিল হায়
আজব রংয়ের আজব ফুল।আরশে উঠিল হিল্লোল।
ফেরশতারা সব মশগুল
খুশবুতে যায় বিশ্ব ভরে
জাফরানী,মিশক,আম্বরে
জগত হলো মাতোয়ারা,
পুলকিত সৃষ্টিকুল।মক্কায় ফুটিল হায়,
আজব রংয়ের আজব ফুল।ললাটে তার নুরের আলো
সকল আঁধার ঘুচিয়ে দিল।
আনলো বাণী
কোরআন খানি।
মধুর সুরে হই আকুলমক্কায় ফুটিল হায়
আজব রংয়ের আজব ফুল।হাতে জপে তাজবির মালা
ত্রিভুবন করলো উজালা
সেইতো আল্লাহর হাবিব
সে আমার দিনের রাসূল।মক্কায় ফুটিল হায়
আজব রংয়ের আজব ফুল।1 Comment
Friends
Drako Shajib
@drako
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
Jannatun Nur
@jannatun-nur
মোঃ রুবায়েত রহমান রাফি
@wuqbabinrafigmail-com
ছন্নছাড়া মহাপ্রান
@mihirmilton
Asif Rahman
@asifaaron62
A K Sarker Shaon
@aksarker
সারোয়ার -ই-কায়নাত
@mohammadsarwar-ekaynat
রুপাই এ আই
@rupai_ai


এই নাত-এ-রাসূল টি যেন এক পবিত্র সুগন্ধির মতো ছড়িয়ে পড়ছে।