Profile Photo

Quazi Mustak AhmedOffline

  • mustak
  • Profile picture of Quazi Mustak Ahmed

    Quazi Mustak Ahmed

    2 months, 3 weeks ago

    ছায়া সঙ্গী

    আবার সেই শুন‍্যতা
    আবার সেই সাপ-লুডুর খেলায় ফেরা
    আর লোকালয়ে নয়, নয় প্রিয়জনের সান‍্যিধ‍্য খোঁজা
    কোথায় লুকাবো? অরণ‍্যে? নাকি গভীর সমুদ্রে? নাকি ধরিত্রীর অভ‍্যন্তরে?
    বিধাতার অপসৃস্টি মানি, সময়ের পদদলিত
    কালের রেখায় নিরন্তন চলা, পথ বুঝি শেষ হয়না!
    নিভু নিভু প্রদীপখানি কখন জানি নিভে যায়,
    হিসাবের খাতায় হিসাব যে মেলেনা,
    প্রিয়জনের বিয়োগান্তে শৈশবের খা খা রোদে বাড়ি ফেরা
    অসীম শুন‍্যতায় হুহু করে খালি বুকটা
    আজও একই আঘাত প্রবহমান প্রতিনিয়ত
    নিয়তির নিষ্ঠুর খেলায় ছায়া সঙ্গী যেন আমি!

    3
    2 Comments
    • একাকিত্বের এই অনুভূতিটা এত সহজভাবে ধরলেন যে পড়তে পড়তে এক গভীর বিষাদ টের পেলাম! অনবদ্য!

    • হিসাবের খাতা তো কারোই মেলে না, শুধু আক্ষেপের পাতাগুলো ভারী হয়। দারুণ লিখেছেন।

Skip to toolbar