-
শাহাদাতুর রহমান সোহেল is with আবু জাফর মহিউদ্দীন and 133 others
অরুণোদয়ের প্রতীক্ষা
– শাহাদাতুর রহমান সোহেল(কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় লেখার চেষ্টা। ১৮ মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত।)
তটিনীর স্রোতে বহে একাকী বিমূঢ় মোর আশা,
সন্ধ্যা-আকাশে আঁকা রঙিন মেঘে মায়াবী ভাষা।
কোন সে দূরের বাঁশির সুরে হৃদয় দেখো কাঁপে,
শিশির-ছোঁয়ায় শিহরিত হয় মৃদু এই তাপে।
আকাশ-জোড়া তারা গুনে কাটিছে নিশীথ-প্রহর,
দিগন্ত জুড়ে বহিছে ছায়ার মায়ার বহর।
তবু বাতাসে বাজে এক ভীতিপ্রদ গভীর শ্বাস,
নীরব নিশীথে কাঁপে শ্যামল বনের পথবাস।
ছায়ারা লুটায় অজানা শঙ্কায় নত মাটিতে,
রূঢ় পদচিহ্ন পড়ে ঘন আঁধারের ঘাঁটিতে।
নদীর তীরে শোনা যায় কান্নার কাতর ধ্বনি,
কে যেন ডাকে ভয়াল স্বরে রূঢ় সুর উঠে রণি।
নিভে আসে প্রদীপের আলো, কাঁপিছে ঘরের কাঁচ,
বাতাসে শিহরন জাগে, বনপথে ছায়ার নাচ।
দিগন্তে জমে কালো মেঘ, ঘন ঘন বজ্রপাত,
আরো ভয়াল বন পথে নীরব কুটিরের রাত।
তবু সে আঁধার লুপ্ত হইবে ঊষার আলোকে,
নব দিনের বারতা আসিবে বর্ণিল ভূলোকে।
দিগন্ত-সীমায় উঠিবে সূর্য রাঙা কিরণে,
জগতের বুক রাঙিবে আবার নূতন বরণে।17 Comments-
-
“বাতাসে শিহরণ জাগে,বনপথে ছায়ার নাচ।”কিংবা “দিগন্তে জমে কালো মেঘ,ঘন ঘন বজ্রপাত” কিংবা “তবু সে আঁধার লুপ্ত হইবে ঊষার আলোকে” ___ এ ধরনের পংক্তিসমূহে একজন স্বভাব কবির ভাবমূর্তি ফুটে উঠেছে।
-
-
-
-
একটু ডুব দিয়েছিলাম সোহেল ভাই।
এদিকে সময় এত দ্রুত চলে যায় বিশ্বাস হয় না মাঝে মাঝে, তার উপর আমি ভীষণ বেখেয়ালী। এই তো সেদিন ঘুম থেকে উঠে দেখি জীবন থেকে নাকি ১০ বছর চলে গেছে। এতগুলো দিন কিভাবে ঘুমিয়ে কাটিয়ে দিলাম সেই রহস্যই কাটে না। আপনার কি খবর বলেন তো? বেশ কিছু নতুন লেখা দেখলাম আপনার, সময় নিয়ে পড়তে চাই যাতে কিছু শিখতে পারি, আর দুই চার লাইন লিখতে পারি।আমার জন্য একটু দোয়া করবেন সোহেল ভাই, যেন আগের মত লিখতে পারি।
-
-
Friends
Noyontara
@bablee
মো: নাজমুল আখতার
@faith
তাজুল ইসলাম তপু
@euribook
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
নিখোঁজ- Missing ⋆≛⃝
@md-shofiqulislam
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
সেলিনা বিনতে কারীম
@selina15
Alock
@alock





আঁধার যতই ঘন হোক, ঊষার আলো তাকে লুপ্ত করবেই—এই চিরন্তন সত্যটুকু আপনার কবিতায় এক নতুন মাত্রা পেয়েছে।