Profile Photo

MD HAFIZUR RAHMANOffline

  • mdhafizurrahman1
  • -হৃদয়হীন প্রেম
    -হাফিজুর রহমান

    এক বালিকা চুপিচুপি এসে-
    যে বালকের হৃদয় চুরি করে নিয়ে গেলো।

    বলো বালিকা-
    হৃদয় শূন্য সেই বালককে কে গ্রহন করবে?

    এক বালক চুপিচুপি এসে-
    যে বালিকার হৃদয় চুরি করে নিয়ে গেলো।

    বলো বালক-
    হৃদয় শূন্য সেই বালিকাকে কে গ্রহন করবে?

    এটা কি চুরি-
    নাকি বিনিময়?

    অতঃপর-
    হৃদয় শূন্য সেই বালক,বালিকা-
    যদি একত্রিত হয়-
    তাদের মধ্যে কি প্রেম হবে?

    যেখানে হৃদয় নেই-
    সেখানে কি প্রেম থাকে?

    4
    6 Comments
Skip to toolbar