-
|| পাত্রী কেমন? ||
এই যে মশাই?
বলুন ভাই।
যাচ্ছেন কোথায়?
ওই পাড়ায়।
এই রাতবিরেতে?
এই তো হয় ঘটকালিতে।
পাত্রী কার জন্য?
যিনি বিক্রি করেন নকল পণ্য।
ওই ব্যবসায়ী?
তা নয় তো বলছি কি?
পাত্রী কেমন?
আছে যেমন-তেমন!
সুন্দরী না বুঝি?
তা আমি বলেছি কি?
বলুন না কেমন?
একটু কালো,কিন্তু মন ভালো।
উঁচু-লম্বা কেমন?
একটু বেঁটে,কিন্তু তারা দেবে পণ।
চুলগুলো হয়তো ঘন?
না পাতলা,ঘন চায় কোনজনো….?
ওই ব্যবসায়ী চায় না বুঝি?
না বরুণবাবুঝি।
কেন বলুন তো?
পাত্রীর বাবা অনেক টাকা পণ দেবেন তো।
তা বিয়ে কবে?
এই মাসেই হবে।
পাত্র রাজি?
আর বলি কি?
আপনার তো খুব দৌড়োদৌড়ি।
ভালো হয়,বিয়ে যত হয় তাড়াতাড়ি।
বিয়ের পরে যে আপনার পাওনা রয়েছে।
এতক্ষণে বুঝলেন যে।
যাইহোক।
কিহোক?
ব্যবসায়ীর বিয়ে হচ্ছে শেষমেশ।
আর আমিও পাবো কিছু—লাগছে বেশ।
আমি নেমন্তন্ন যেন পাই।
আচ্ছা,এখন তাহলে যাই মশাই।~অনিক বিশ্বাস
এটি একটি ব্যাঙ্গাত্বক কবিতা!
12 Comments -
Friends
ইহতেমাম ইলাহী
@ihtemamelahi
রায়হানা জাকিয়া (নিঃসঙ্গ অ্যালবাট্রস)
@alonelyalbatross
Aziza Mahbub Siddique
@aziza-mahbub-siddique
মোরশেদ সাকিব
@morshedsakib
Ekhtiar Uddin
@ekhtiar2003
আবু রায়হান মোহাম্মদ
@aburayhanmohammed
অমিত
@amitroy
ইভান
@ivan
afrad zayan
@afradzayan



সত্যিই একটি ঝরঝরে ও তীক্ষ্ণ ব্যঙ্গকবিতা!