Profile Photo

রেদোয়ান শাকিলOffline

  • Readean
  • জমানো কয়েকটি রোজনামচা ;
    রিদওয়ান।

    এখন বিকেল হলেই চারদিকে ঠান্ডা পড়ে। ধানগাছের ডগায় শিশির বিন্দু জমে যায়–সূর্য ডোবার আগেই। বাড়ীর পাশে রাস্তার ধারে বিস্তৃত ধানের জমি, অল্প দূরেই তাকালে কুয়াশার ঝাপসা চোখে ধরে যায়! শীতের আগমনের পূর্বে কখনো বৃষ্টির নিরবচ্ছিন্ন বর্ষণমুখরতায় আবার কখনো বিশুষ্ক আবহাওয়ায় মাঠে-প্রান্তরে একটি আমেজ-সিক্ততায় প্রকৃতি শীত ঋতুকে অভিবাদন জানায়। আমার ভালো লাগে শীতের সকাল, এবং ভালো লাগে কুয়াশার চাদর মাড়িয়ে নেমে আসা মিষ্টি রোদের প্রভা!
    ★★★
    বাইরে প্রচণ্ড রোদ, গতরাত থেকে বিদ্যুৎ নেই। ঠাণ্ডা বাতাস জানালার পর্দা উড়িয়ে ভিতরে ছড়িয়ে পড়ছে। লিচুগাছটার ছায়ায় বাড়ীর আঙিনা সবসময় ❝ শীতলপাটি ❞’র মতো ঠাণ্ডা থাকে। ঘুমের চোখজোড়া হটাৎ আলতো করে খুলে গেলো, বাইরে স্বচ্ছ নীল আকাশ, সবুজের গায়ে নিষ্প্রভ রোদ-ছায়ার আলিঙ্গন, বাতাসের তাড়ায় গাছের পাতায় পাতায় সবুজের আন্দোলন একটি সতেজ অনুভব জাগ্রত করলো হৃদয়ে! থমথমে আলসে পড়া দুপুর, উদম হাওয়া এলোমেলো হয়ে উড়ে যায় এদিকসেদিক।
    ★★★
    এই তো সন্ধ্যা হয়ে এলো, ঝরঝর করে বৃষ্টি নেমেছে। কাকভেজা হয়ে দাঁড়িয়ে আছি যাত্রীছাউনী’র নীচে। আজ শুক্রবার, সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিলো। সারাদিনের অবসরে নিজেকে একটু আলাদা করে সময় দিয়েছি। আমার কর্মময় জীবনের একটি অখণ্ড অবসর আমার হৃদয়ের কামনা।
    ★★★
    একটি সহজ সরল জীবনের কামনা প্রতিটি মানুষের হৃদয়েই থাকে। তবে পরিবেশ, পারিপার্শ্বিকতা এবং জীবনের নানামুখী সঙ্কট ও অনিবার্যতার কারণে জীবনের পথচলা মসৃণ হয়ে ওঠে না। জীবনে চলার পথে আমরা শঙ্কাগ্রস্ত হই, কর্মের দায়ভাগে কখনো বিচলিত আবার কখনো উৎকণ্ঠায় হই নির্লিপ্ত । জীবন একটি ফুলের মতো সুন্দর হয় যখন আমরা নিজেদেরকে সংশোধন করি, এবং করার চেষ্টা করি। একটি গোলাপ যেমন অঙ্কুরোদগম থেকে পরিপূর্ণ প্রষ্ফুটিত হয়, সৌরভের স্নিগ্ধ মায়ায়, রাঙা পাপড়ির ভাঁজে পরম কোমলতায়, তেমনি আমাদের জীবনও গঠন হতে পারে ধৈর্য, সহমর্মিতা এবং পরস্পরের প্রতি কল্যাণ কামানার মাধ্যমে।

    2
    2 Comments
    • শেষ অনুচ্ছেদে গোলাপের রূপকটি পুরো লেখার সুরকে একটি শান্ত পরিণতি দিয়েছে! জীবনের জটিলতাকে এত নিবিড়ভাবে অথচ এত নিরুদ্বেগে দেখার এই দৃষ্টিভঙ্গিটাই লেখার সবচেয়ে বড় শক্তি!
      সুন্দর লেখা, আরও পড়তে চাই!

    • শীতের শিশির থেকে লিচুগাছের ছায়া—আপনার প্রতিটি শব্দে মাটির গন্ধ লেগে আছে। প্রকৃতির এই অদ্ভুত বর্ণনা বর্তমানের ব্যস্ত সময়ে বুক ভরে শ্বাস নেওয়ার মতো আরাম দেয়।

Friends

Profile Photo
Jannatul Ferdausi
@ferdausi
Profile Photo
Dhali Moin
@dhali-moin
Profile Photo
Rokter Sagor
@roktersagor
Profile Photo
Ayet Hossain Uzzal
@ayethossainuzzal
Profile Photo
Aditya Bhowmik
@adityabhowmik
Profile Photo
Atik Rahman
@atikrahman
Profile Photo
Maizbhandari Sufi Academy
@maizbhandarisufiacademy
Profile Photo
Rathy rathy
@rathyrathy
Skip to toolbar