Profile Photo

Kaoser AhmedOffline

  • kaoserahmed
  • Profile picture of Kaoser Ahmed

    Kaoser Ahmed

    • 5 months, 2 weeks ago

    অপাংতেয় পংক্তিমালা-
    ‘কাওসার আহ‌্মেদ’

    স্বার্থের লোভে মানুষ করিছে
    মিথ্যা গীবত চাষ,
    কূট রচয়িতা রচনা করিল
    বিকৃত ইতিহাস !
    দ্বিধা-দ্বন্দ্বের মাকড়াসা জালে
    আটকেছে নতুনেরা,
    স্বাধীনতা’, তুমি কেন তবে আজ
    বিতর্ক-ঘেরে ঘেরা ?
    কোথায় তোমার মুক্তি-সেনারা ?
    ছড়ানো বারুদ কণা !
    স্মৃতি বিগলিত বজ্রকন্ঠ
    নিমেষে মেলেকি ফণা ?
    যে পিতার হাত ধরে এসেছিল
    ভাষা আর স্বাধীনতা,
    রসোনা আলাপে কিটেরা সাজায়
    কূট ইতিহাস কথা!

    হেরে যাওয়া হার মানতে পারেনা,
    ক্ষোভে জ্বলে প্রতিশোধ !
    মগজ ধোলাইর কারিগর শাণে
    বিকৃত রূচিবোধ !
    যত দায়ভার যেনবা তাহার
    গোপন ক্রোধের কাঁধে,
    পশুর হিংসা রক্ত ঝরায়
    ধর্মের গূঢ় ফাঁদে !

    আর কতকাল হুজুকে মাতাল
    গুজব হবেকি ফাঁস ?
    ‘আগামী’ তোমার দুর্গম পথ –
    সত্যের ইতিহাস !
    এসো বুনি তবে বনেদী বুনন
    নতুন ফসল পালা,
    ধর্ম বর্ণ এক জাতিবোধে
    নফ্সের ফয়সালা !

    —

    4
    2 Comments
Skip to toolbar