-
স্বপ্নের চোখে
– শরীফ এমদাদ হোসেন
নিকটে থাকা রেডিওটা ছেড়ে দিয়ে
কবিতা লিখি জীবনের খেরো পাতায়
এতো সহজেই ভালোবেসে ফেলি বলে
উদাসী বনে হাতছানি পড়ে ঠিক
গন্ধ বাতাস আলুথালু এলোকেশে
স্বপ্ন উড়ায় ভালোবাসাহীন চোখ।
~
সহজেই যদি এতো ভালোবাসা আসে
এমনও রাত্রির সঘন সন্তরণে
তোমাতে আমাতে বিনিময় হোক পুরো
পথের মানুষ যে যার কুটুম্বিতে
ইচ্ছের কাছে বাঁধন খুলিয়া ফেলুক
~
ঘূর্ণী স্রোতের তীর ছোটা ঘন রাত
আউলা মনে আঘাতটা করে যদি
সহজেই কেন এতো ভালেবেসে ফেলি
স্বপ্নের চোখে ঘুম নেই বুঝি আজ
রৌদ্রের কাছে ঠিকানাটা লিখে যাই
ফাগুন আকাশ উদার ডাকটা দিক।
~
যুগ যুগান্ত স্বপ্নের সিঁড়ি বেয়ে
দেবদারু চুলে উড়িয়েছি রঙধনু
আমি আর তুমি আকাশের পাশাপাশি
ফাগুন বাতাসে দুইপাশে দেই চুমো।
_________________________________
এটি আমার একটি পুরোনো কবিতা1 Comment
Friends
Kazi Adam
@kaziadam
তিতা ফুল
@nadia1
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
শাহ্ সাকিরুল ইসলাম
@shahsakirulislam
Ajharul Islam Talha
@ajharulislamtalha
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মাজেদুল হক
@birohikobi


এতো সহজেই ভালোবেসে ফেলি বলে
উদাসী বনে হাতছানি পড়ে ঠিক
গন্ধ বাতাস আলুথালু এলোকেশে
স্বপ্ন উড়ায় ভালোবাসাহীন চোখ।