-
কত বিষণ্ন বর্ষায় কেটে গেছে আমাদের রাত—
জানালার কাঁচ বেয়ে নামা বৃষ্টির রেখার মতো
আমরা ধীরে মিশে গেছি একে অপরের ভিতর।
কত শুক্লপক্ষের রাত,
কত অহেতুক আলাপন—
যেখানে শব্দের চেয়ে বেশি কথা বলতো নীরবতা,
আর নিটোল স্নিগ্ধতা- এসে বসতো
তোমার কাঁধে মুখ রাখার সহজ ভঙ্গিতে।সেইসব রাত সত্যিই কি শেষ হয়ে যায়?
নাকি ঘুম ভাঙার পরও
বালিশে লেগে থাকে তাদের উষ্ণতা।
আমি আজও হাত বাড়িয়ে দেখি—
শূন্যতায় যদি তোমার আকৃতি গড়ে উঠে।কী নিঃশব্দে, কত নিভৃতে হারিয়ে যায় সব!
কোনো ঘোষণা নেই,
কোনো ভাঙচুর নেই,
শুধু একদিন হঠাৎ টের পাই—
আগের মতো আর কথা জমে না,
চোখের ভিতর আগুন জ্বলে না,
স্পর্শে আর কেঁপে ওঠে না পৃথিবী।ভুলে যাই আমাদের সব বসন্ত দিন।
কৃষ্ণচূড়ার নিচে দাঁড়িয়ে থাকা বিকেল,
অকারণ হাসি,
হাত ছুঁয়ে যাওয়ায় জন্ম নেওয়া কাঁপুনি—
সবই যেন অন্য কারও জীবন এখন।যেখানে মাঝরাতে এখনও
পুরোনো কথারা মদিরার মতো গাঢ় হয়ে যায়,
পুরোনো স্পর্শেরা ছায়ার মতো ঘুরে বেড়ায়,
আর আমরা—
দু’জন আলাদা মানুষ একই স্মৃতিতে বন্দী।মে ৬, ২০২৬
“একই স্মৃতিতে বন্দী দু’জন”
জিসান মাহমুদুল হাসান
#রাফ_টাস্ক #mxesun2 Comments
Friends
Syed Farah
@syedfarah
Reazul Kabir
@reazul-kabir
পিপীলিকা
@abujubair
Md.hazrat belal
@md-hazratbelal
এম এ খায়ের
@dmpcttc
জিনাতুন নেছা
@zinatunnesa99
নীরব কবি
@nirobkobi
Drako Shajib
@drako
Neel tripura
@neel


নিজেরই ফেলে আসা বসন্তের দিনগুলো যখন অন্য কারও জীবন বলে ভ্রম হয়………… এর চেয়ে ভয়ংকর শূন্যতার বোধ আর কি হতে পারে?