-
তুমি আবারও ফিরে এসো—
ভেঙেচুরে যাও আমাকে।
অক্ষত থাকার
ভান করতে পারছি না আর,
ভেতরে ভেতরে এতদিনে
সবকিছু এমনিতেই ধ্বসে গেছে।এসো,
আবার এলোমেলো করে দাও ঘুম,
সেই চন্দ্রগ্রস্ত রাতগুলো ফিরিয়ে দাও,
দিও জানালার পাশে দাঁড়িয়ে থাকা
সেই অস্থির অপেক্ষাগুলোও।আমি জানি,
তোমার ফিরে আসা মানেই শান্তি নয়—
বরং আরও কিছু অনিদ্রা,
আরও কিছু অসহ্য দীর্ঘশ্বাস,
আর নিজেকে হারিয়ে ফেলার ভয়।তুমি আবারও ফিরে এসো—
উদ্ধার করতে নয়,
পুরোপুরি শেষ করে দিতে।
আমি ধ্বংস হয়েও
আবার তোমার কাছেই
ভেঙে পড়তে চাই।মার্চ ১৫, ২০২৬
“ফিরে এসো”
জিসান মাহমুদুল হাসান
#mxesun #রাফ_টাস্ক2 Comments
Friends
Hridoy
@solayman-uddin-hridoy
শরীফ খান
@sharifkhan
Saro
@saro
Redwan Khan
@redwan-khan
রিফায়াত নিগার
@refayat-nigar
সাবিত রিজওয়ান
@rejon
Poly Alam
@butterflywords
Syed Farah
@syedfarah
Reazul Kabir
@reazul-kabir


“এসো,
আবার এলোমেলো করে দাও ঘুম,
সেই চন্দ্রগ্রস্ত রাতগুলো ফিরিয়ে দাও,
দিও জানালার পাশে দাঁড়িয়ে থাকা
সেই অস্থির অপেক্ষাগুলোও।” আহা অনবদ্য!!
জেনেশুনে ধ্বংসের দিকে হাঁটার যে বেদনা, সেটা পড়তে পড়তে নিজেকেই চেনা লাগে!