Profile Photo

শাহরিয়ার।Offline

  • shahiar
  • Profile picture of শাহরিয়ার।

    Gothic post punk 3

    সোনার কুঠার

    তোমার মাথা কুটেছিলে
    যে সোনার কুঠারে
    সে কুঠার আমার নয়
    আমার নয়…
    তোমাকে এভাবেও বলতে
    বলতে পারিনা আমি
    সবুজ অরণ্যের
    সোনালি রোদ কুয়াশা

    অরণ্যের সোনালি রোদ কুয়াশা
    কুঠারে নিয়ে রক্ত নদীতে
    রক্ত জলের স্নানঘাটে
    স্নান করো…
    অরণ্যের সোনালি রোদ কুয়াশা
    কুঠারে নিয়ে রক্ত নদীতে
    রক্ত জলের স্নানঘাটে
    স্নান করো…

    সোনার কুঠারে দিয়েছিলে
    তোমার ভয়ংকর ধার
    যে কুঠার এই অরণ্যের
    শরীরে বসাতে পারিনি
    তাই কুঠার বসিয়ে দিলাম
    তোমার বুকের মাঝে সজোরে
    সে কুঠার আমার নয়
    আমার নয়…

    যে ধার অরণ্য নেয়নি
    ফিরে এলো মানুষের বুকে
    কুয়াশা ঢাকা সোনালি রোদে
    রক্ত ভাসে নীরব সুখে
    তোমাকে এভাবেও বলতে
    বলতে পারিনা আমি…

    অরণ্যের সোনালি রোদ কুয়াশা
    কুঠারে নিয়ে রক্ত নদীতে
    রক্ত জলের স্নানঘাটে
    রক্ত জলের স্নানঘাটে স্নান করো

    5
    7 Comments
    • লাইনগুলোর মধ্যে একটা আলাদা টান আছে।
      পড়তে পড়তে এক অদ্ভুত ঘোর তৈরি হয়।
      খুব সুন্দর কবিতা

    • এই কুঠারটি মানুষের লোভ নাকি তার অবদমিত কোনো ক্ষোভের প্রতীক?

    • খুব ভালো লাগলো। চমৎকার লেখা

    • অরণ্যের সোনালি রোদ কুয়াশা

    • অরণ্য নয়, মানুষের বুক চিরে…🤍

    • গথিক পোস্ট পাংকের সাথে বাংলা কাব্যের এই মিশেল অসাধারণ।

Friends

Profile Photo
Kishor Kanok
@kishorkanok-2
Profile Photo
Poly Alam
@butterflywords
Profile Photo
End The river
@endtheriver
Profile Photo
Puja Chakrabartty
@pujachakrabartty
Profile Photo
Sabbir Khan
@sabbirkhan
Profile Photo
আশরাফ রনজন
@mohammedashrafulislamashrafranjan
Profile Photo
Nashid Tahsin
@nashidtahsin
Skip to toolbar